ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু
১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু
হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার
মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩
শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত
গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ
আবাসিক হোটেল থেকে ৯ নারীসহ গ্রেপ্তার ১৬
বগুড়ায় মাটিডালির ড্রিম প্যালেস নামের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৯ নারীসহ ১৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার রাত ১২টার দিকে তাদের আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করে বগুড়া গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর রাকিব হোসেন বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাটিডালী এলাকায় অবস্থিত হোটেল ড্রিম প্যালেসে অভিযান চালানো হয়। এসময় অনৈতিক কাজের অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে।'
তিনি জানান, আটক নারীদের বাড়ি বাগেরহাট, খুলনা, নওগাঁ, চাঁদপুর, গাজীপুর, নেত্রকোনা, শরীয়তপুর, দিনাজপুর ও গাইবান্ধায়। অপরদিকে আটক পুরুষদের বাড়ি বগুড়ায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বগুড়া সদর থানার মাধ্যমে তাদের আদালতে পাঠানো হয়েছে।
অভিযোগ রয়েছে ওই আবাসিক হোটেলে এর আগেও তিনবার অভিযান
চালিয়ে একাধিক নারী-পুরুষকে গ্রেপ্তারের ঘটনা ঘটে। হোটেলের মালিক সোহেল রানা ও ম্যানেজার মাহবুর রহমানের বিরুদ্ধে মামলাও হয়। ওই মামলায় তারা জামিনে রয়েছেন।
চালিয়ে একাধিক নারী-পুরুষকে গ্রেপ্তারের ঘটনা ঘটে। হোটেলের মালিক সোহেল রানা ও ম্যানেজার মাহবুর রহমানের বিরুদ্ধে মামলাও হয়। ওই মামলায় তারা জামিনে রয়েছেন।



