ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
আবাসিক হোটেলে অভিযান, দুই নারীসহ ম্যানেজার গ্রেপ্তার
টাঙ্গাইলের মির্জাপুরে মিতালী গেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে দুই নারীসহ হোটেল ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার (২০ জুন) রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের হাটুভাঙ্গা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে এ অফিযান পরিচালিত হয়।
এ সময় মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- হোটেল ম্যানেজার নোয়াখালী জেলার সুনাইমুড়ী থানার সুনাইমুড়ি গ্রামের মো. শাহজাহান (৪৫)। আর দুই নারী হলেন- ময়মনসিংহ জেলার লামিয়া (৩০) ও বরিশাল জেলার সোনিয়া আক্তার (৩০)।
জানা গেছে, গোড়াই শিল্পাঞ্চল এলাকার মিতালী গেস্ট হাউজে আবাসিক ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন যাবত নারী ব্যবসা চলে আসছে এ রকম অভিযোগ রয়েছে।
বিষয়টি জানার পর
শুক্রবার রাতে মির্জাপুর উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই নারী, গেস্ট হাউজের ম্যানেজারসহ ১৪ জনকে আটক করে পুলিশ। পরে যাচাই বাছাই শেষে ১১ জনকে ছেড়ে দেয় পুলিশ। পরে অনৈতিক কাজে জড়িত থাকায় দুই নারী ও হোটেল ম্যানেজারের নামে মানব পাচার আইনে মামলা দেয়া হয়। মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, আটককৃতদের মধ্যে যাচাই বাছাই শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুই নারী ও হোটেল ম্যানেজারের নামে মানব পাচার আইনে মামলা হয়েছে।