আবার বাড়ল স্বর্ণের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫

আবার বাড়ল স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫ |
দুবাইয়ে স্বর্ণের দাম আবার বেড়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি গ্রাম ৪৯৫ দশমিক ৭৫ দিরহাম এবং ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ৪৫৮ দশমিক ৭৫ দিরহাম। খবর গালফ নিউজের। গত দুই দিনে প্রায় ছয় শতাংশ কমলেও শুক্রবার শূন্য দশমিক ৩ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সমঝোতা নিয়ে ইতিবাচক ইঙ্গিত আসায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি ঝুঁকিধরার মনোভাব কিছুটা কমেছে। তবুও বছরজুড়ে স্বর্ণ এখনো প্রায় ৫৫ শতাংশ বেশি দামে লেনদেন হচ্ছে। বিনিয়োগকারীরা আশা করছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক বছরের শেষ নাগাদ অন্তত এক দফা সুদের হার কমাতে পারে। জুলিয়াস বেয়ারের নেক্সট জেনারেশন রিসার্চ বিভাগের প্রধান কার্স্টেন মেঙ্কে জানান, হঠাৎ দাম কমার ঘটনাকে

স্বাভাবিকভাবেই দেখা উচিত। এমন বড় উত্থানের পর কিছুটা দাম স্থিতিশীল হওয়া বা সাময়িক বিরতি বাজারের জন্য স্বাস্থ্যকর। মেঙ্কে মনে করেন, উদীয়মান অর্থনীতির দেশগুলো ডলার নির্ভরতা কমাতেই স্বর্ণের মজুত বাড়াচ্ছে, যা স্বর্ণের শক্ত অবস্থান আরও স্থায়ী করে তুলছে। দাম কিছুটা নেমে আসায় ইউএই- তে খুচরা বিক্রি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ব্যবসায়ীরা বলেন, ২৪ ক্যারেটের দাম যদি ৫০০ দিরহামের নিচে থাকে, তবে সামনে ক্রেতাদের ভিড় আরও বাড়বে। দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা

এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের দামের সঙ্গে এবার কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ৭৩৫ টাকা কমিয়ে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৭০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৫৯ টাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’