আবারও রঙিন পোশাকে ফিরতে চান টেস্ট অধিনায়ক স্টোকস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪

আবারও রঙিন পোশাকে ফিরতে চান টেস্ট অধিনায়ক স্টোকস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪ |
অধিনায়ক হিসেবে হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে টেস্টে জুটি বেঁধে রণকৌশল সাজিয়েছেন বহুবার। ‘আগ্রাসী’ মোড়কে টেস্ট ক্রিকেটকে ভিন্নমাত্রায় নিয়ে গেছেন এই দুজন। এবার বেন স্টোকস জানিয়েছেন, ম্যাককালামের অধীনে রঙিন পোশাকের বাকি সংস্করণেও খেলতে চান তিনি। তিন সংস্করণেই খেলার শারীরিক ও মানসিক চাপকে কারণ দেখিয়ে ২০২২ সালে ওয়ানডে ছেড়েছিলেন স্টোকস। তবে অবসর প্রত্যাহার করে গত বছর ওয়ানডে বিশ্বকাপে খেলেন তিনি। শিরোপা ধরে রাখার লড়াইয়ে ইংল্যান্ড বাদ পড়ে প্রুপ পর্ব থেকে। এরপর আর ওয়ানডে খেলা হয়নি। অন্যদিকে স্টোকস সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। স্টোকস জানিয়েছেন, ইংল্যান্ড টিম ম্যানেজম্যান্ট এবং কোচ ব্রেন্ডন ম্যাককালাম ডাকলে সাদা বলের দুই সংস্করণেই তিনি খেলতে রাজি। স্কাই

স্পোর্টসের সঙ্গে আলাপে ইংলিশ টেস্ট দলের অধিনায়ক স্টোকস বলেন, ‘সাদা বলে (ইংল্যান্ডের) এই দলটি অবশ্যই নতুন পথে চলছে। ইংল্যান্ডের হয়ে আমি অনেক সাদা বলের ক্রিকেট খেলেছি। খেলার এই সংস্করণে নিজের অর্জন নিয়ে আমি খুশি। সাদা বলের দলের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে যদি আমাকে রাখা হয়, সেটা দারুণ ব্যাপার।’ নিজের ইচ্ছের কথা জানিয়ে অকপটে স্টোকস বলেছেন, দল চাইলে ফিরতে রাজি তিনি। আর যদি ডাক না পান সেক্ষেত্রে নিজের মতামতও তুলে ধরেছেন এই অলরাউন্ডার । স্টোকসের ভাষায়, ‘কিন্তু সেটি (ডাক না পেলে) না হলেও অসুবিধা নেই। এর অর্থ হলো অন্য কেউ উঠে এসেছে এবং খুব ভালো করছে। তাই ব্যাপারটা এমন,

তারা আমাকে যদি ডাকে এবং বলে “তুমি কি খেলতে চাও?”, তখন উত্তরটি অবশ্যই হ্যাঁ হবে। তবে ডাক না পেলেও খুব হতাশ হব না। কারণ, তখন আমি বসে বাকিদের খেলা দেখতে পারব।’ চলতি মাসের শুরুতে ম্যাককালামের কাঁধে সাদা বলের দুই সংস্করণে কোচের দায়িত্বও তুলে দেয় ইসিবি। তার মানে এখন থেকে তিন সংস্করণে হেড কোচের দায়িত্ব ম্যাককালাম। আগামী বছর জানুয়ারি থেকে তিন সংস্করণেই ইংল্যান্ড কোচের দায়িত্ব পালনের কথা রয়েছে তার। ওই সময় ভারত সফরে যাবে ইংল্যান্ড। এরপর ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে ইংল্যান্ড। ম্যাককালাম যেভাবে টেস্ট দলকে সাফল্য এনে দিয়েছেন, বাকি সংস্করণেও সেটা অংশ হতে চান স্টোকস। ৩৩ বছর বয়সী স্টোকস বলেন,

‘তিনি (ম্যাককালাম) আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করেছিলেন। কিন্তু আমি ইংলিশ ক্রিকেটের বড় ভক্ত। আমি চাই সব দলই একে অপরের মতো ভালো করুক। আমার মধ্যে কোনো স্বার্থপরতা থেকে থাকলে (ম্যাককালামকে) বলতাম, “না, আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে। আপনাকে তো লম্বা সময়ের জন্য পাব না।” কিন্তু আমি মনে করি, বাজ (ম্যাককালাম) টেস্ট দলকে নিয়ে যা করেছেন, সেই অভিজ্ঞতা নেওয়ার দারুণ সুযোগ সাদা বলের দলের সামনে।’ বর্তমানে চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন স্টোকস। এ কারণে ইংলিশ গ্রীষ্মে সর্বশেষ তিন টেস্টেই খেলতে পারেননি। তার বদলে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন ওলি পোপ। তবে আগামী মাসে পাকিস্তানে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে

নিশ্চিত করেছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম