আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ November, ২০২৫

আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ November, ২০২৫ |
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বেশ কিছুদিন ধরে চাকরির গ্রেড, পদোন্নতি সহ ৩ দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই শিক্ষকরা যদি মানসিকভাবে অস্বস্তিতে থাকে তাহলে তারা শিশুদের মানসিক বিকাশে কীভাবে ভূমিকা পালন করবে? শিক্ষিকরা তাদের দাবি নিয়ে রাজপথে আসছে। অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং সেটাকে আমলে না নিয়ে, কোনো ধরনের আলোচনা না করে পুলিশ বাহিনীর পেটোয়া সদস্যদের লেলিয়ে দিয়েছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষকদের উপর বর্বরোচিত নারকীয় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখল করে রাষ্ট্রকে সন্ত্রাসী রূপ দিয়েছে। আবার

কারো কণ্ঠস্বর রোধ করতে সেই রাষ্ট্রীয় সন্ত্রাস চালায়। এই নির্বিচার সন্ত্রাসের বিরুদ্ধে জনগণের ঐক্যমত গড়ে তুলতে হবে। আজকের বর্বরোচিত হামলায় শতাধিক শিক্ষক আহত হয়েছে। অনেকে অবস্থা গুরুতর। তাঁদেরকে চিকিৎসা পর্যন্ত নিতে দেওয়া হচ্ছে। একমাত্র জনগণের ঐক্যই পারে এ রকম আইয়্যামে জাহেলিয়ার অন্ধকার সময় থেকে বাংলাদেশকে রক্ষা করতে। জুলুমবাজ ইউনূস গংয়ের দানবীয় শাসনের হাত থেকে দেশকে রক্ষার জন্য জনগণের ইস্পাত-দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচারকালে দুজন গ্রেপ্তার ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত উল্লেখ করায় আরমা দত্তের আইনি নোটিশ দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, নিষ্পত্তি তিনটি