আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ September, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ September, ২০২৬ |
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। গত জুলাইয়ে বিশ্বকাপ ফাইনালে হারের মাসখানেক পর এই ঘোষনা দিলেন মহাতারকা। ইনস্টাগ্রামে ৩৯ বছর বয়সী মেসি লেখেন, ‘এটি এমন একটি সিদ্ধান্ত যা আমার আত্মাকে গভীরভাবে ব্যথিত করেছে এবং এখনো করছে, তবে আমি বুঝি যে এটাই সঠিক সময়।’ তিনি আরও লেখেন, ‘আমি শপথ করে বলছি, আমি সর্বদাই আমার সবটুকু দিয়েছি। শুধু শেষ কয়েক বছরে যখন আমরা সবকিছু জিতেছি তখন নয়, তার আগের সময়গুলোতেও। আমি সবসময় এই জার্সির জন্য লড়াই করেছি এবং নিজের সর্বোচ্চটা দিয়েছি।’ ২০০৫ সালে অভিষেকের পর দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনাকে অসংখ্য সাফল্য এনে দিয়েছেন

মেসি। ২০২২ সালে দোহার ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনাকে বিশ্বমঞ্চে ট্রফি এনে দেন তিনি। তবে ২০২৬ সালের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় তার দল। চলতি বছরের আগস্টে বাবা জর্জে মেসির প্রয়াণের পর ফুটবল চালিয়ে যাওয়া নিয়ে সংশয়ের কথা জানিয়েছিলেন মেসি। দীর্ঘ সময় ফুটবল খেলার বিষয়ে সে সময়ই নিজের মনে সন্দেহের কথা প্রকাশ করেছিলেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। ক্লাবটির সঙ্গে ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি রয়েছে তার। বিদায়লগ্নে আবেগঘন বার্তায় সমর্থকদের উদ্দেশ্যে মেসি লেখেন, ‘আমার সতীর্থদের পাশাপাশি আপনাদের এমন কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছি যা আমরা একসময় কেবল স্বপ্নেই দেখতাম। সেই মানসিক শান্তি

ও গর্ব নিয়েই আমি বিদায় নিচ্ছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান