আদানির এক ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বাড়তে পারে লোডশেডিং – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫

আদানির এক ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫ |
আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ফের বিঘ্নিত হয়েছে।ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় নির্মিত বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে।তবে গত ৮ এপ্রিল বন্ধ হওয়া প্রথম ইউনিট থেকে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।সেটি থেকে বিদ্যুৎ সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড পিএলসি বাংলাদেশের (পিজিসিবি) মুখপাত্র এবিএম বদরুদ্দোজা খান প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। বিদ্যুৎকেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট আছে। প্রথম ইউনিট থেকে উৎপাদন বন্ধ হয় গত ৮ এপ্রিল। আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয়েছে গতকাল (১১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে। এতে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটি

থেকে সর্বোচ্চ ১৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। ৮ এপ্রিলের পরও ৭৫০ মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়েছে।কিন্তু ১১ এপ্রিল রাতে দ্বিতীয় ইউনিটও বন্ধ হয়ে যায়। পিডিবি সূত্র বলছে, আদানির কেন্দ্র থেকে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ শুরু না হলে আগামীকাল (রোববার) লোডশেডিং আরও বাড়তে পারে। আদানির বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম নিয়ে বিরোধ আছে। এটি নিয়ে আদানি ও পিডিবির মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।বকেয়া শোধ নিয়েও বিভিন্ন সময় তাগাদা দিয়েছে আদানি। গত বছর একবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় আদানি। এরপর নিয়মিত চলতি বিল পরিশোধ করায় একটি ইউনিটের উৎপাদন চালু করে তারা। গত ফেব্রুয়ারিতে পুরো বিদ্যুৎ সরবরাহের অনুরোধ জানায় পিডিবি।এরপর মার্চের শুরু থেকে দুটি ইউনিটের বিদ্যুৎ

সরবরাহ করে আদানি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার