ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঘরে ঢুকে ছাত্রদলের যুগ্ম সম্পাদককে পেটালেন ছাত্রলীগ নেতা
প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল
রুমিন আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন
চট্টগ্রামে ছাত্রদল নেতার বাসায় বিপুল বিদেশি মদ উদ্ধার, মুখ খুলছে না ডিবি
নোয়াখালীতে পাইপগান-কার্তুজ ও চাপাতিসহ যুবদল নেতা গ্রেপ্তার
নিজের অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা
ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের
আত্মগোপন থেকে ২ বছর পর বাড়ি ফিরতেই পরিবারের সামনে যুবলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা
২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার ১ নম্বর শ্রীকাইল ইউনিয়নের ইউপি সদস্য যুবলীগ নেতা আনোয়ার হোসেন (৪৫)। কিন্তু দীর্ঘদিন পর গোপনে বাড়ি ফিরতেই পরিবারের সদস্যদের সামনেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।
১২ই সেপ্টেম্বর, শনিবার ভোররাত আনুমানিক ৩টায় উপজেলার পেন্নই গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেন।
নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের ফিরোজ মেম্বারের ছেলে। তিনি মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।
৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর স্থানীয় বিএনপি-জামায়াত ও এনসিপির সন্ত্রাসীরা তার বাড়িঘরে
হামলা চালায় কয়েক দফা। প্রাণভয়ে আনোয়ার আত্মগোপনে ছিলেন দীর্ঘদিন ধরে। গতকাল শনিবার গভীর রাতে গোপনে নিজ বাড়িতে আসেন। কিন্তু খবরটি জানাজানি হতেই রাত ৩টার দিকে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা তার বসতঘর ঘেরাও করে। এক পর্যায়ে পরিবারের সদস্যদের সামনেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।