আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুমেলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুমেলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪ |
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৯ নভেম্বর) ভোরে রাজধানীর বাড্ডা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়৷ রুমেল কুলাউড়া পৌরসভার উছলাপাড়া এলাকার বাসিন্দা জামাল মিয়ার ছেলে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কুলাউড়া থেকে আত্মগোপনে চলে যান রুমেল। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে তার নামে মৌলভীবাজারের কুলাউড়া থানায় দুটি মামলা রয়েছে। মামলায় এজাহারনামীয় আসামি হওয়ায় কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সূত্র জানায়, বিগত দিনগুলোতে নিষিদ্ধ সংগঠন কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলসহ তার সহযোগীরা ত্রাসের রাজত্ব কায়েম করেন। সাংবাদিকসহ

সাধারণ মানুষকে প্রতিনিয়ত হুমকি-ধমকি দিতেন। ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ছাত্রলীগের সভাপতি তায়েফ ও সাধারণ সম্পাদক রুমেলের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী নিয়ে দা, চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এ সময় হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এছাড়া ৩ আগস্ট রুমেল তার বাহিনী নিয়ে হকিস্টিকসহ শোডাউন দিয়ে পুরো শহরসহ স্কুল, চৌমুহনী ও রেলস্টেশন চৌমুহনী এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক ছড়ান। এ সময় তারা পুলিশের সঙ্গে অবস্থান নিয়ে ছাত্রদের আন্দোলনে বাধা দেন এবং ৪ ছাত্রকে পুলিশ দিয়ে আটক করান। কুলাউড়া থানার ওসি গোলাম আফছার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে ঢাকার বাড্ডা এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুলাউড়ার সাধারণ সম্পাদক রুমেলকে

গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় দুটি মামলা রয়েছে। আসামিকে ঢাকা থেকে কুলাউড়ায় নিয়ে আসা হচ্ছে। আগামীকাল রোববার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম