আখাউড়ায় চুরির অভিযোগে নারীর চুল কর্তন, উত্তাল আখাউড়া: চলছে পুলিশি তদন্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫

আখাউড়ায় চুরির অভিযোগে নারীর চুল কর্তন, উত্তাল আখাউড়া: চলছে পুলিশি তদন্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ |
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সড়ক বাজারে তিন মুসলিম নারীর মাথার চুল জোরপূর্বক কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী সুমন দাসের বিরুদ্ধে। রোববার রাত পৌনে নয়টার দিকে পৌর শহরের সড়ক বাজারে এনসিসি ব্যাংকের নিচে অবস্থিত চাঁদপুর অ্যালুমিনিয়াম স্টোরের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, চুরির অপবাদ দিয়ে সুমন দাস ও তার সহযোগী মো. রাব্বি বোরখা পরিহিত নারীদের মাথার কাপড় খুলে জোর করে চুল কেটে দেন। শুধু তাই নয়, নারীদের সঙ্গে থাকা একটি শিশুসহ অন্য দুই নারীকে প্লাস্টিকের পাইপ ও রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এ সময় উপস্থিত স্থানীয়রা সুমন দাসকে বাধা দিলে তিনি উল্টো তাদের হুমকি দেন। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে জোরপূর্বক নারীদের চুল কাটা

ও মারধরের একটি ভিডিও ভাইরাল হয়, যা এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। জানা গেছে, সড়ক বাজারের ব্যবসায়ী মেসার্স এস.এম. ইলেকট্রিক কর্নারের মালিক সুমন দাস এবং মা টেলিকমের মালিক মো. রাব্বি চুরির অভিযোগে ওই নারীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জোরপূর্বক তাদের বোরখা খুলে চুল কাটেন। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, এক নারীর চুল কাঁচি দিয়ে কাটছেন সুমন দাস, এ সময় অন্য দুই নারীকে আটকে রাখা হচ্ছে। ঘটনার পর স্থানীয়রা আখাউড়া থানায় অভিযোগ দায়ের করেন। আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনো মূল অভিযুক্ত সুমন দাসকে গ্রেপ্তার করা না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছেছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে আখাউড়া

থানার সামনে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে নারীর প্রতি এমন নির্মম আচরণের কঠোর বিচার দাবি করেছেন। আখাউড়া থানার ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে ওসি মো. ছমিউদ্দিন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ভিডিও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ ও অভিযুক্তদের চিহ্নিত করে তালিকা তৈরি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারি অভিযান ত্বরান্বিত করা হবে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, “অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। পুলিশি অভিযান চলমান রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত

রুখতে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি।”তিনি আরও বলেন, “ভিডিও ফুটেজ ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর