আওয়ামী লীগ নেত্রীসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪

আওয়ামী লীগ নেত্রীসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪ |
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২০১৪ সালের ৫ জানুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে (৩৮) কুপিয়ে হত্যার ১০ বছর পর মামলা করেছে নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির। মামলায় সাবেক এমপি প্রয়াত মঞ্জুরুল ইসলাম লিটনের সহধর্মিণী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধানসহ আওয়ামী লীগের ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে। বুধবার রাতে মামলার বিষয়টি স্বীকার করেন গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলি আদালতের কোর্ট জি আরও উপ পরিদর্শক কামাল হোসেন। মামলা সূত্র জানায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে যায় শাহাবুল ইসলাম ও মিজানুর রহমান। এসময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা কেন্দ্রের বাইরে

শাহাবুল ও মিজানুরকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর তারা সংঘবদ্ধ হয়ে এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাত আরও ৪০/৫০ জন মিজানুর রহমানের ওপর ছুরি, রামদা, কুড়াল, শাবল দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ঘটনার সময় বাঁচার জন্য স্থানীয় একটি বাঁশঝাড়ে অবস্থান নিলে আহত মিজানুরকে ঘিরে ধরে ধারাল ছুরি দিয়ে মাথায় ও শরীরে গুরুতর জখম করে অভিযুক্তরা। এরপর মিজানুরকে হত্যার উদ্দেশে ধারাল অস্ত্র দিয়ে পুরো শরীরে এলোপাতাড়ি আঘাত করেন। মুমূর্ষু অবস্থায় মিজানুর মাটিতে লুটিয়ে পড়লে বাদীর বড় ভাই শাহাবুল ইসলাম তাকে রক্ষা করার চেষ্টা করেন। এসময় উল্লেখিত আসামিরা শাহাবুলকেও এলোপাতাড়ি ছুরি দিয়ে মাথায় আঘাত করে। এতে শাহাবুল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে

আসামিরা রামদা, বেকি, ছুরি, শাবল ও বল্মম দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা নিশ্চিত করে। ঘটনার সময় আসামিরা গুরুতর আহত মিজানুরকে মৃত ভেবে রেখে চলে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত মিজানুর ও শাহাবুল ইসলামকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে দায়িত্বরত চিকিৎসক শাহাবুল ইসলামকে মৃত ঘোষণা করেন। তবে গুরুতর আহত মিজানুরকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করা হয়। হত্যাকাণ্ডে এ ঘটনায় দীর্ঘ ১০ বছর পর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে ২২ অক্টোবর রাতে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল