আওয়ামী লীগ নেতা লিটনের ব্যবসা-টেন্ডারে ভাগ চান এনসিপি নেত্রী মিশমা, ফোনালাপ ফাঁস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫

আরও খবর

আওয়ামী লীগ নেতা লিটনের ব্যবসা-টেন্ডারে ভাগ চান এনসিপি নেত্রী মিশমা, ফোনালাপ ফাঁস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫ |
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর লিটনের ভাগ্নের সঙ্গে তার ব্যবসার বখরাবাজির ভাগবাটোয়ারা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমার কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। ওই ফোনালাপে ব্যবসার ভাগাভাগি নিয়ে দর কষাকষি করতে শোনা যায় এনসিপি নেত্রীকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে সাগুফতা বুশরা মিশমা ব্যবসার লাভ ভাগাভাগি ও টেন্ডার সংশ্লিষ্ট বিষয়ে দরকষাকষি করতে শোনা যায়। ফোনালাপে আওয়ামী লীগ নেতার ভাগ্নেকে তিনি বলেন, “টেন্ডার তো একদিকে না, টেন্ডার হাজার রকমের হতে পারে। এখন কোন ধরনের কাজ এক্সাক্টলি আপনি করছেন? কোনগুলো আটকে আছে? ওইটা জানলে আমি না হয় আপনার সঙ্গে কিভাবে

আগাইতে পারি ওইটা বলতে পারব। সেটা পার্টনারশিপে, নাকি ফিফটি-ফিফটি, নাকি যেভাবেই হোক।” তিনি আরও বলেন, “যদি আপনার সঙ্গে কাজ করব বলি, আপনাদের হেল্প করব বলি, সেক্ষেত্রে আমারও তো একটা ক্লারিফিকেশন লাগবে। ওটা তো আপনারা এনশিওর করবেন।” এর জবাবে ওই ব্যবসায়ী বলেন, “আপনি আসলে কী রকম চাচ্ছেন? মানে প্রফিট কী রকম চাচ্ছেন? আপনি আমাকে খুলে বলতে পারেন। সমস্যা নাই। আমি আপনার ভাইয়ের মতো।” ব্যবসায়ী আরও যোগ করেন, “আমি চাচ্ছি, আপনি আমার ব্যবসাটা দেখলে বা টিকিয়ে রাখলে আমার কোটি কোটি টাকার ব্যবসাটা নষ্ট হলো না আরকি।” এ সময় মিশমা জানতে চান, “এখন টেন্ডার কি আপনার হাতে নাই? চলমান নাই?” উত্তরে ওই ব্যবসায়ী বলেন, “টেন্ডার আমার হাতে

আছে, কিন্তু আমি কমপ্লিট করতে পারছি না এনসিপির নেতাকর্মীদের কারণে।” জবাবে এনসিপি নেত্রী বলেন, “আমাদের তো অনেকেই আছে। অনেকেই অনেকভাবে কাজ করছে। এটা তো আসলে এড়ানো যায় না। সত্য কথা যেটা, সবাই সবদিকেই কাজ করতেছে।” এদিকে এর আগে চট্টগ্রাম বন্দরে মিশমার অনুসারীদের চাঁদাবাজির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এনসিপির এই নেত্রীকে বিভিন্ন সময় চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরেও দেখা গেছে বলে জানা গেছে, যা নিয়ে তখনও নানা প্রশ্ন উঠেছিল। অডিও ফাঁস ও সংশ্লিষ্ট অভিযোগ বিষয়ে জানতে চাইলে সাগুফতা বুশরা মিশমা বলেন, “এটা আমাদের কেউ করাচ্ছে। আমি নিশ্চিত, আমাদের দলের কেউ আমার পেছনে লাগছে। যদি তার নাম জানতে পারি, আমি ব্যবস্থা নেব।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট