“আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যাব না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৬

“আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যাব না

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৬ |
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হলে সেই নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন এক সাধারণ রিকশাচালক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। ভিডিওতে দেখা যায়, এক সাংবাদিক ওই ব্যক্তিকে প্রশ্ন করেন, "আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে আপনি কি ভোটকেন্দ্রে যাবেন?" উত্তরে ওই ব্যক্তি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, "কারে বাদ দিয়া কথা বলবেন?" এরপর তিনি নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, "কোনোদিনও যাব না আমি।" তবে স্থানীয় পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, এলাকার প্রভাবশালী বা পরিচিত ‘ভাই-ব্রাদার’ যদি তাকে জোরজবরদস্তি করে নিয়ে যায় কিংবা না গেলে মারধরের ভয় থাকে, তবেই

তিনি বাধ্য হয়ে কেন্দ্রে যেতে পারেন। তার ভাষায়, "যদি এলাকার ভাই ব্রাদার যদি আমারে জোর জবরদস্তি কইরা লইয়া যায়, যে না গেলে দুই একটা চড় থাপড় মারতে পারে, আছে না? তখন বাধ্যতামূলক যামু।" অবশ্য কেন্দ্রে গেলেও নিজের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তিনি আপোষহীন। বাধ্য হয়ে কেন্দ্রে গেলেও কাকে ভোট দেবেন, তা তার মনেই স্থির করা আছে বলে জানান তিনি। তিনি বলেন, "ভোট কারে দিমু সে তো আমার একটা মনেই আছে। স্বাভাবিক কথাই।" সাধারণ এই রিকশাচালকের এমন অকপট বক্তব্য নেটদুনিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার স্পষ্টবাদী মতামতের প্রশংসা করছেন, আবার কেউ কেউ একে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাধারণ মানুষের মনোভাবের প্রতিফলন হিসেবে দেখছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল