আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫

আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫ |
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাংগঠনিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে আওয়ামী লীগ। এক রিপোর্টে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলা জানিয়েছে, তৃণমূল পর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ অফিসের অবস্থা এখন একেবারে বিধ্বস্ত। অধিকাংশ অফিসের ভেতর আসবাবপত্রের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে এবং মূল ফটকে তালা ঝুলছে। স্থানীয়দের মতে, একসময় এই অফিসে নেতাকর্মীদের আনাগোনা ছিল, কিন্তু বর্তমানে কেউ আসেন না। তাদের মধ্যে একজন জানান, “সবাই তো পলাইছে। কেউ গ্রামে নাই। একটা নেতাও নাই।” দেশের বিভিন্ন এলাকাতে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের অধিকাংশ নেতাই স্থান ত্যাগ করেছেন। কেউ ঢাকায়, কেউ বিদেশে এবং বাকিরা কারাগারে বা নানা কারণে এলাকায় আছেন। স্থানীয় নেতাদের মধ্যে কেউ কেউ জানান, দলের নির্দেশনা না পাওয়ায় তারা

বিপর্যস্ত হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে, আওয়ামী লীগে পুনর্গঠন এবং ঘুরে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দলটির সভানেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন, যা দলের শীর্ষ নেতা-কর্মীদের মধ্যে আশার সঞ্চার করেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম জানান, দলের পক্ষ থেকে ধাপে ধাপে কর্মসূচি দেওয়া হবে এবং হরতালসহ অন্যান্য কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। তবে তৃণমূলের দুর্বল অবস্থার কারণে দলের পুনর্গঠনকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরীন বলেন, “আওয়ামী লীগ দলের পুনর্গঠন এবং জনগণের কাছে ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি।” তিনি আরও জানান, দলের শীর্ষ নেতৃত্বের প্রতি জনগণের সাড়া এবং তাদের কৌশল জনগণের সামনে তুলে

ধরার উপায়ই দলের জন্য একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিবিসি বাংলা সূত্রে জানা গেছে, দলের নেতা-কর্মীরা এখনো নির্দেশনা এবং কর্মসূচির অপেক্ষায় রয়েছেন, যদিও তাদের সামনে রয়েছে প্রশাসনিক বাধা, গ্রেপ্তারের আতঙ্ক এবং দলীয় সাংগঠনিক দুর্বলতা। তবুও দলটি আশা করছে, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ সরকারের বিরুদ্ধে জনগণের অসন্তোষ তাদের পুনর্গঠনের জন্য সহায়ক হতে পারে। তবে, দলের বর্তমান পরিস্থিতি এবং সাংগঠনিক শক্তি পুনরুদ্ধারের জন্য আওয়ামী লীগকে আরো অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত