ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ স্বীকৃতি কুবির
রাবির হলের শূন্য সিটে ওরা কারা? ছাত্রদল পরিচয় দিলেও সভাপতির সন্দেহ ‘শিবির’
শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি
গান গেয়ে ভাইরাল সেই ঢাবি শিক্ষককে অব্যাহতি
ঢাবির সিন্ডিকেটের সিদ্ধান্তে বরখাস্ত ৩ শিক্ষক, অব্যাহতি দুজনের
নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন
৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচী: শান্তা-মরিয়ম, এআইইউবি’তে ১২-১৩ নভেম্বরের ক্লাস-পরীক্ষা বাতিল
আওয়ামী লীগের ঘোষিত দুই দিনের ‘লকডাউন কর্মসূচী’কে কেন্দ্র করে রাজধানীর দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়—শান্তা-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি (SMUCT) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (AIUB)—আগামী ১২ ও ১৩ নভেম্বরের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে।
বিশ্ববিদ্যালয় দুটির একাডেমিক কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ইমেইল ও অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই দুই দিন ক্লাস ও পরীক্ষার কার্যক্রম বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে স্থগিত ক্লাস ও পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।
শান্তা-মরিয়ম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, “শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ১২ ও ১৩ নভেম্বরের সকল একাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হচ্ছে। পরবর্তী নির্দেশনা ইমেইলের মাধ্যমে জানানো হবে।”
একইভাবে এআইইউবি কর্তৃপক্ষ এক নোটিশে জানিয়েছে, “পরিবহন পরিস্থিতি ও নিরাপত্তাজনিত
অনিশ্চয়তার কারণে নির্ধারিত তারিখের ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্থগিত ক্লাস ও পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।” রাজধানীতে আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচী’ ঘিরে যান চলাচলে নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা ও অফিস-আদালতের উপস্থিতিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।