আওয়ামী লীগের ঠেকানোর মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, দায় চাপল বিএনপির গুপ্তদের ঘাড়ে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ October, ২০২৬

আরও খবর

ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা

ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা

আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত

নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা

ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন

বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?

আওয়ামী লীগের ঠেকানোর মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, দায় চাপল বিএনপির গুপ্তদের ঘাড়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ October, ২০২৬ |
আওয়ামী লীগকে রাজপথে দমন করার লক্ষ্যে মিছিলে নেমে ঢাকার ধামরাইয়ে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদের অনুসারীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আওয়ামী লীগের মিছিল ও রাজনৈতিক অধিকারকে দমন করতে একটি র‍্যালি করার সময় বিএনপির দুই পক্ষ নিজেদের মধ্যে এই সংঘর্ষে জড়ায়। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় একটি আঞ্চলিক সড়কে একেএইচ নামে পোশাক কারখানার পাশে এই ঘটনা ঘটে। জানা গেছে, তমিজ উদ্দিনের অনুসারীদের ১০-১২ জন ও ইয়াসিন ফেরদৌস মুরাদের ১০ অনুসারী আহত হন। তারা হলেন—

মো. শরিফুল ইসলাম (৪৪), বাবুল হোসেন, জাহিদ, নাজিরসহ আরও অনেকেই। অধিকাংশেরই পরিচয় জানার সুযোগ হয়নি। তারা ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকার বাসিন্দা বলে জানা যায়। জানা যায়, দীর্ঘদিন ধরে তমিজ উদ্দিন ও ইয়াসিন ফেরদৌস মুরাদের মধ্যে রাজনৈতিক বিরোধ রয়েছে। একে কেন্দ্র করে আধিপত্য বিস্তার, চাঁদাবাজির এলাকার ও বিভিন্ন ধান্দা-ব্যবসার দখল নিয়ে বিরোধ রয়েছে। শনিবার দুপুরে পূর্ব ঘোষণা অনুযায়ী তমিজ উদ্দিনের অনুসারীরা ধামরাই উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে র‍্যালি বের করে। তারা একেএইচ কারখানার সামনে সমাবেশ করার সময় এক কর্মীর সাথে ইয়াসিন ফেরদৌস মুরাদের অনুসারীদের সঙ্গে তর্ক বাধে। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। পরে সেখানে

জড়িয়ে পড়েন অন্যরাও। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরীর রুমার মেয়ের জামাইসহ অন্তত ২০ জন আহত হন। তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলায় আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন সুতিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের মাথায় সেলাই পড়ে। তিনি জানান, বিএনপির মিছিলে তাকে অতর্কিত হামলা করা হয়। ধামরাই উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সুতিপাড়া ইউনিয়ন বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ ছিল। শেষ করে বালিথা পূর্ব পাড়া বাসস্ট্যান্ডে এলে কে বা কারা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের ওপর হামলা করে। আমরা

প্রশাসনকে বলতে চাই, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। এরই মধ্যে থানায় অভিযোগ করা হয়েছে। ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রমিজুর রহমান চৌধুরী বলেন, আমার মেয়ে জামাই ও এক ছেলের উপর হামলা করা হয়, চাইনিজ কুড়াল দিয়ে কোপায়। একজনের আঙুল পড়ে গেছে। তারা মোটরসাইকেলে মহড়া দিচ্ছিল, সেখান থেকেই হামলা করা হয়। পুরোটাই প্রতিহিংসা থেকে করেছে। আমার বাড়ির কাছে এসে হামলা করে। গুরুতর আহত হয় বাবুল হোসেন, আমার মেয়ের জামাই জাহিদ, নাজিরসহ আরও অনেকেই। আমি এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেবো। ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক বলেন, বালিথা এলাকায় বিএনপির মিছিলে ফ্যাসিবাদের পক্ষের লোক

হামলা করলে বেশ কয়েকজন আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে রাখেনি। ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। রমিজুর রহমান রুমা ১৭ বছর আওয়ামী লীগের সঙ্গে ছিল। সে আওয়ামী লীগের দালাল, সে গুপ্ত। সেই এসব করিয়েছে। সেই জড়িত। ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, বালিথা এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে শরিফুল ইসলামের পক্ষে থানায় অভিযোগ করা হয়েছে। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তমিজ উদ্দিন ও ইয়াসিন ফেরদৌস মুরাদ। দুজনই আলাদাভাবে নিজের অবস্থান জানান দেন। বিভিন্ন সমাবেশে একে অপরের বিষোদগার করেন। তমিজ উদ্দিন মনোনয়ন পেয়ে নির্বাচিত হন। আর ইয়াসিন ফেরদৌস

মুরাদকে ঢাকা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করে সরকার। সংঘর্ষের বিষয়ে জানতে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিনের মুঠোফোনে ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ ধরেননি। ইয়াসিন ফেরদৌস মুরাদও ফোন রিসিভ করেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান