আওয়ামী লীগকে পরাজিত করা গেলেও নির্মূল করা সম্ভব নয়: গোলাম মাওলা রনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

আওয়ামী লীগকে পরাজিত করা গেলেও নির্মূল করা সম্ভব নয়: গোলাম মাওলা রনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, গত ৩০ বছরের গ্লোবাল ও রাজনৈতিক ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ক্ষমতা পৃথিবীর আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের ছিল না। বিচার বিভাগ, সিভিল প্রশাসন, সামরিক প্রশাসন—সকল স্তরে একত্রে তার নেতৃত্ব মেনে চলার এক অনন্য দৃষ্টান্ত তৈরি হয়েছে। কিন্তু এত বিশাল ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি বিএনপি বা জামায়াতের অস্তিত্ব মুছে ফেলতে পারেননি, বরং তাদের কার্যক্রম আরও বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ২০০৯ সালে জামায়াতের রোকন সংখ্যা ছিল ৩৫,০০০, যা ২০২৪ সালে বেড়ে ২ লাখে পৌঁছেছে। এটি প্রমাণ করে যে, দল নিষিদ্ধ করলেই তার কার্যক্রম থেমে যায় না, বরং

আরও গোপনে তা বিস্তার লাভ করে। আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেও তাদের সমর্থন পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, কারণ একটি রাজনৈতিক দলের শিকড় যদি গভীরে প্রোথিত থাকে, তবে সেটিকে একেবারে মুছে ফেলা যায় না। রনি আরও বলেন, আওয়ামী লীগের ভিত্তি শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো ব্যক্তিত্বের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এই দল একটি বৃক্ষে পরিণত হয়েছে, যার অসংখ্য শাখা-প্রশাখা রয়েছে। বিএনপি ও জামায়াতের ক্ষেত্রেও একই অবস্থা। অতএব, শক্তি প্রয়োগ করে বা নিষিদ্ধ করে কোনো রাজনৈতিক দলকে সমূলে উৎপাটন করা সম্ভব নয়। তিনি বিএনপির শাসনামলের উল্লেখ করে বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি

যে অনিয়ম ও দুর্নীতি করেছে, আওয়ামী লীগ সেই একই পথে হেঁটেছে। ফলস্বরূপ, জনগণের মধ্যে তাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। বিএনপির কিছু ইতিবাচক দিক থাকলেও, তারা সেই আদর্শ ধরে রাখতে পারেনি। তিনি মনে করেন, কোনো রাজনৈতিক শক্তিকে নির্মূল করতে হলে আদর্শের জায়গায় আঘাত হানতে হবে, শুধুমাত্র শারীরিক নিপীড়ন বা দমননীতি কাজে আসবে না। রনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে বহু বিরোধী নেতাকর্মী নিপীড়নের শিকার হয়েছেন, অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন, তবু তারা শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল। ঠিক তেমনি, জামায়াতের নেতাদের প্রতি তাদের অনুসারীরা গভীর শ্রদ্ধাশীল, যা শুধু নিষেধাজ্ঞা দিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো আলোচনা শোনা গেলেও, বাস্তবে তা সম্ভব

নয়। কারণ, রাজনৈতিক দলগুলোর শিকড় জনগণের মধ্যে অনেক গভীরভাবে প্রোথিত থাকে। ১৯৫২-৫৪ সালের মতো ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝতে হবে, ২০২৪ সালের প্রেক্ষাপটও বিবেচনায় নিতে হবে। ক্ষমতা প্রয়োগ করে একটি আদর্শকে ধ্বংস করা সম্ভব নয়, বরং জনগণের মনের গভীরে প্রবেশ করে তাদের চিন্তাভাবনার পরিবর্তন ঘটানোই টেকসই সমাধান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’