আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ July, ২০২৬

আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ July, ২০২৬ |
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালকে এবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সঙ্গে আইসিসির নবগঠিত একটি গুরুত্বপূর্ণ সাব-কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পেয়েছেন তিনি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে, আমিনুল ইসলামের নেতৃত্বে বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ তামিম ইকবালকে প্রধান করে অ্যাডহক কমিটি গঠন করেছিল। এরপর গত মাসে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের নির্বাচনে জিতে আগামী চার বছরের জন্য বিসিবির সভাপতি নির্বাচিত হন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এ মাসের শুরুতে স্কটল্যান্ডে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভাতেও অংশ নিয়েছিলেন তামিম। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কমিটির শীর্ষে তামিম সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি দুটি

নতুন সাব-কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কমিটি’র প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবি সভাপতি তামিম ইকবালকে। এই কমিটিতে তামিমের সঙ্গে সদস্য হিসেবে থাকবেন: রুডি ভ্যান বুরেন (প্রতিনিধি, ক্রিকেট নামিবিয়া) দেবজিৎ সাইকিয়া (প্রতিনিধি, বিসিসিআই) রিচার্ড গুল্ড (প্রতিনিধি, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড) টড গ্রিনবার্গ (প্রতিনিধি, ক্রিকেট অস্ট্রেলিয়া) অন্যদিকে, আইসিসির দ্বিতীয় সাব-কমিটি ‘গভর্ন্যান্স রিভিউ কমিটি’র প্রধান করা হয়েছে বিসিসিআইয়ের দেবজিৎ সাইকিয়াকে। এই কমিটিতে তাঁর সঙ্গে থাকছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মোহাম্মদ মোসাজে এবং আইসিসির স্বতন্ত্র পরিচালক ড. রস রিবাজ। আইসিসি সভার অন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ ওয়েস্ট ইন্ডিজকে ঋণ: দীর্ঘদিনের আর্থিক সংকট কাটিয়ে উঠতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে ১২.৮২ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। নতুন সদস্য: মরিশাসকে ক্রিকেটের সর্বোচ্চ

নিয়ন্ত্রক সংস্থার ১১১তম সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কানাডা ও শ্রীলঙ্কা প্রসঙ্গ: ক্রিকেট কানাডার ওপর থাকা নিষেধাজ্ঞা বহাল রেখেছে আইসিসি। অন্যদিকে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড গঠনতন্ত্র সংশোধনের কাজ শুরু করলেও সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত আইসিসির কোনো সভায় অংশ নিতে পারবেন না দেশটির প্রতিনিধিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান