আইএমএফ ঋণ ছাড়ের সিদ্ধান্ত ৫ মে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫

আইএমএফ ঋণ ছাড়ের সিদ্ধান্ত ৫ মে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ |
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের বিষয়ে যুক্তরাষ্ট্রে বসন্তকালীন বৈঠকে সুরাহা হয়নি। আগামী ৫ মে বাংলাদেশে আইএমএফের স্টাফ লেভেলের সঙ্গে বৈঠক হবে। ওই বৈঠকে ঋণের কিস্তি ছাড়ের আশা করছে বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোটার্স ফোরাম (ইআরএফ) ও ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) যৌথভাবে আয়োজিত এক সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান এসব কথা জানান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ। ইআরএফ সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে সেমিনার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম। এনবিআর চেয়ারম্যান আরও বলেন, আইএমএফ ও বিশ্ব ব্যাংক বসন্তকালীন বৈঠকে রাজস্ব আয়

বাড়াতে নানা পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে। কিছু জায়গায় একমত হওয়া যায়নি। এটি নিয়ে আলোচনা অব্যহত আছে। আগামী ৫ মে স্টাফ লেভেল মিটিংয়ে সিদ্ধান্ত হবে। এরপর ২৩ মে বোর্ড সভায় অনুমোদন হলে ঋণের কিস্তি পাওয়া যাবে। তবে আলোচনায় ঐকমত্যের হওয়ার ওপর ঋণ পাওয়ার বিষয়টি নির্ভর করবে। তিনি বলেন, আইএমএফ রাজস্ব আয় বাড়াতে যেসব পরামর্শ দিয়েছে তার বেশিরভাগ জায়গায় একমত হয়েছে। তবে বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার বিষয়ে একমত হয়নি বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে কয়েকটি ফর্মুলা নিয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়ে একমত হলে চুক্তি সই হবে। গণি মিয়ার উদাহরণ দিয়ে আবদুর রহমান খান বলেন, আমাদের ব্যয়ের সঙ্গে আয়ের সামঞ্জস্য থাকতে হবে।

যাতে পরবর্তী প্রজন্মের ওপর ঋণের বোঝা না বাড়ে। সরকার রাজস্ব আয় না বাড়িয়ে এবং বেশি ঋণের মাধ্যমে বেশি ব্যয় করে ‘গণি মিয়ার’ মতো সমস্যায় পড়তে চায় না। আবদুর রহমান বলেন, করছাড় নিয়ে একটি নীতিমালা করা হচ্ছে। ওই নীতির কাজ অনেকদূর এগিয়েছে। এটি বাস্তবায়ন অনেক চ্যালেঞ্জ আছে। তবে নীতিতে কর ছাড়ের বিষয়টি এনবিআরের হাতে থাকবে না। এটি সংসদের সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হবে। মাশরুর রিয়াজ বলেন, টাকা পাচার কমেছে, তবে বন্ধ হয়নি। এই কারণে হুন্ডি কমেছে। বৈধপথে রেমিট্যান্স পঠানো বাড়ছে। বাজেটে রেমিট্যান্স বাড়াতে নজর রাখা প্রয়োজন। তিনি বলেন, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। এটি ধরে রাখতে পারলে এগিয়ে যাওয়া সম্ভব

হবে। এ ক্ষেত্রে আর্থিক নীতি ও মুদ্রানীতি বাস্তবায়নে সমন্বয় থাকতে হবে। বাজেটে এর প্রতিফলন থাকা জরুরি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার