অস্ট্রেলিয়া গেলেন মির্জা ফখরুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪

অস্ট্রেলিয়া গেলেন মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪ |
মেয়েকে দেখতে অস্ট্রেলিয়া গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাত ১২টায় একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম গত মাসে (সেপ্টেম্বর) মেয়ের কাছে বেড়াতে অস্ট্রেলিয়াতে গেছেন। মেয়ের সঙ্গে দেখা করে স্ত্রীকে নিয়ে দেশে ফিরবেন বিএনপি মহাসচিব। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বড় মেয়ে অস্ট্রেলিয়া প্রবাসী ডা. শামারুহ মির্জার সঙ্গে দেখা করতে গেছেন বিএনপি মহাসচিব। সেখানে তার স্ত্রী আগে থেকেই রয়েছেন। কতদিন থাকবেন সে বিষয়ে বলতে পারছি না।’ জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে ডা. শামারুহ মির্জা পেশায় একজন চিকিৎসাবিজ্ঞানী। এই পেশার পাশাপাশি ২০১৭ সালে তিনি ‘সিতারাস স্টোরি’ নামে

একটি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা। স্বেচ্ছাসেবী, অলাভজনক এ প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্মশালা, টক শো, সেমিনার এবং সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করে থাকে, যা নারীদের মানসিক স্বাস্থ্য, গার্হস্থ্য সহিংসতা, নিজের যত্ন এবং দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা করতে সহায়তা করে। ২০২১ সালে ডা. শামারুহর সহ-প্রতিষ্ঠিত সংস্থা ‘সিতারাস স্টোরি’ ‘এসিটি মেন্টাল হেলথ মান্থ অ্যাওয়ার্ড’ পুরস্কার লাভ করে। শামারুহ নিজেও ‘ক্যানবেরা কমিউনিটি স্পিরিট অ্যাওয়ার্ড ২০২১’ এর চূড়ান্ত পর্বের একজন প্রতিযোগী ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!