অস্ট্রেলিয়ায় ব্যাটিং বিপর্যয়, ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৬

অস্ট্রেলিয়ায় ব্যাটিং বিপর্যয়, ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৬ |
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্ট শুরু ১৩ আগস্ট। সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে টাইগারদের ব্যাটিং দৈন্যদশা ফুটে উঠেছে। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রথম ইনিংসে মেহেদি হাসান মিরাজের অপরাজিত ১০৯ রানের ইনিংসে ভর করে ২৬৩ রান করলেও; দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের কারণে ৫৪ রানেই অলআউট হয় বাংলাদেশ। যে কারণে ইনিংস ও ৩৮ রানে হেরে যায় টাইগাররা। ডারউইনের প্রস্তুতি ম্যাচের শেষ ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের সামনে ত্রাস হয়ে উঠেছিলেন ক্যামবেল থম্পসন। মাত্র ১১ ওভারে ২৫ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন এই পেসার। বাংলাদেশের পতন হওয়া ১০ উইকেটের আটটিই তার শিকার। ৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে

নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশের। সাদমান ইসলাম ৬ ও মুমিনুল হক ৬ রানে ফেরেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রানের খাতাই খুলতে পারেননি। সৌম্য সরকার করেন ৫, মুশফিকুর রহিম ২। ৩৬ রানেই চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ। এরপর তানজিদ হাসান ২২ রানে সামান্য প্রতিরোধ গড়লেও তাকে ফিরিয়ে আবারও আঘাত করেন থম্পসন। ৪৫ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর মিরাজও রকিচোলির বলে ৬ রান করে ফিরলে শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ২১.৬ ওভারে ৫৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। প্রথম ইনিংসে দারুণ খেলে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৬৩ রান সংগ্রহ করে টাইগাররা। ১৪১ বলে ১০৯

রানের অপরাজিত ইনিংসে ১১টি চার ও ৪টি ছক্কা মেরেছিলেন তিনি। শান্ত ৩৭, সাদমান ৩১ এবং মুমিনুল ১৬ রান করেন। বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন কোরি রকিচোলি। ২৪ ওভারে ৮৩ রান দিয়ে নেন ৬ উইকেট। জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫ রান করে। টিগ উইলি খেলেন ১৭৭ বলে ১৩০ রানের দুর্দান্ত ইনিংস। জ্যাক ডোরান করেন ৭৬, কার্টিস প্যাটারসন ৫৩ এবং জ্যাক ক্লেটন ৪৮ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ ৪২ রানে ৪ উইকেট শিকার করেন। তাসকিন ও মিরাজ নেন দুটি করে উইকেট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯ জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু চাকরি হারালেন আরও ৬ পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প