অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ August, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ August, ২০২৬ |
ডারউইনের মারারারা স্টেডিয়ামে ক্রিকেট ইতিহাস পুনর্বিন্যাস করল বাংলাদেশ। স্বাগতিক অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এক অবিস্মরণীয় টেস্ট জয় ছিনিয়ে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে এই জয় কেবল একটি সাধারণ সাফল্য নয়, বরং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অর্জনগুলোর একটি। চতুর্থ দিনের সকালেই জয়ের ভিত শক্ত ভিত্তি গড়ে দেন মেহেদী হাসান মিরাজ। তাঁর দুর্দান্ত ঘূর্ণি বোলিং এবং হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত পেসে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ২৮৪ রানে। একা লড়াই করে ক্যামেরন গ্রিনের শতক (১০৪) অজিদের কেবল ৫৭ রানের সামান্য লিড এনে দিতে সক্ষম হয়। মিরাজ ৬৬

রানে ৫ উইকেট নিয়ে স্বাগতিকদের মিডল ও লোয়ার অর্ডার গুঁড়িয়ে দেন। জয়ের জন্য ৫৮ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে তানজিদ হাসান তামিম শুরুতেই শূন্য রানে আউট হলেও বাংলাদেশ বিন্দুমাত্র চাপে পড়েনি। মোমিনুল হক (অপরাজিত ৩০) ও সাদমান ইসলাম (অপরাজিত ২৫) সতর্কতার সঙ্গে ব্যাট চালিয়ে মাত্র ১৪.২ ওভারেই দলকে ঐতিহাসিক জয়ের বন্দরে পৌঁছে দেন। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারানো কিংবা পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ডারউইনের এই সাফল্য প্রমাণ করল টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখন অন্য উচ্চতায়। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারিয়ে শান্ত-মিরাজরা বিশ্ব ক্রিকেটকে স্পষ্ট বার্তা দিলেন—লাল-সবুজের টেস্ট যাত্রা এখন এক নতুন স্বর্ণযুগে প্রবেশ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান