অসভ্য আচরণে আরও একবার আওয়ামী লীগের চরিত্র উন্মোচিত হলো: মান্না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪

অসভ্য আচরণে আরও একবার আওয়ামী লীগের চরিত্র উন্মোচিত হলো: মান্না

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪ |
সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের অসভ্য, বর্বর আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান। মান্না বলেন, আসিফ নজরুলের সঙ্গে এই শিষ্টাচারবহির্ভূত, অসভ্য আচরণের মধ্য দিয়ে আরও একবার আওয়ামী লীগের চরিত্র উন্মোচিত হলো। শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের স্বৈরাচারী শাসন আওয়ামী লীগকে একটি বর্বর, ফ্যাসিস্ট দলে পরিণত করেছে। আওয়ামী শাসনামলের লুটপাটের সহযোগীরা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। সরকার এবং দেশের জনগণের মনোবলে আঘাত করতে চাইছে। তারই প্রতিফলন জেনেভায় রাষ্ট্রীয় সফরে থাকা বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টার

সঙ্গে আওয়ামী পান্ডাদের এই আচরণ। জেনেভা বিমানবন্দরে আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থার দাবি জানান মান্না। তিনি বলেন, সুইজারল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে অনতিবিলম্বে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। যাতে পতিত স্বৈরাচারের দোসররা ভবিষ্যতে এ ধরনের বর্বর আচরণ করার সাহস না পায়। একইসঙ্গে রাষ্ট্রীয় সফরে অতিথিদের যথাযথ প্রটোকল ও নিরাপত্তার ক্ষেত্রে বিদেশি মিশনগুলোকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান মান্না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার