অশ্বিন-জাদেজার ফিফটিতে ঘুরে দাঁড়াল ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪

অশ্বিন-জাদেজার ফিফটিতে ঘুরে দাঁড়াল ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ |
চেন্নাই টেস্টের প্রথম সেশনে ৮৮ রানের বিনিময়ে ভারতের ৩টি উইকেট তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় সেশনেও ঠিক একই সমীকরণ, ৮৮ রান দিয়ে ৩ উইকেট। যার ফলে বোর্ডে ১৭৬ রান জড়ো করতেই ৬ উইকেট খোয়ায় ভারত। যার মধ্যে ৪টিই ঝুলিতে পোরেন পেসার হাসান মাহমুদ। অর্থাৎ পাকিস্তান সিরিজের পর ভারতের মাটিতেও দাপট ধরে রাখে টাইগার বোলাররা। তবে রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজার ব্যাটে এরপরই যেন ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। পালটা আক্রমণে দারুণ জুটি বেঁধে বাংলাদেশি বোলারদের সামনে রীতিমত বাধার পাহাড় হয়ে দাঁড়িয়েছেন এ দুজন। তুলে নিয়েছেন নিজ নিজ ফিফটিও। সেই সঙ্গে শেষ সেশনে ইতোমধ্যেই দুজনে গড়ে ফেলেছেন ১৩৯ রানের অনবদ্য জুটি। যে জুটিতে চড়ে

ভারতও সব শঙ্কা পার করে এখন রীতিমত স্বস্তিদায়ক অবস্থানে। ৬ উইকেটে তাদের সংগ্রহ এখন ২৮৫। অতি প্রয়োজনের সময় দাপুটে হাফ-সেঞ্চুরি হাঁকালেন রবিচন্দ্রন অশ্বিন। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৮ বলে ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকে যান তিনি। ৯টি চার ও ১টি ছক্কার মারে অপরাজিত আছেন ৮০ রানে। অন্যদিকে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রবীন্দ্র জাদেজা। অপরাজিত আছেন ৫৬ রানে। এর আগে অবশ্য চেন্নাই টেস্টের শুরুতেই স্বাগতিক ভারতকে চেপে ধরেছিল বাংলাদেশ। ৩৪ রানে ৩ উইকেট তুলে নেওয়ার পর ১৪৪ রানে তুলে নিয়েছিল ৬ উইকেট। পেয়ে গিয়েছিল ভারতের লেজের দেখা। তবে সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব

নিয়েছেন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ রূপনার বীরত্বেও তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! হরমুজে ফের উত্তেজনা, হামলার আশঙ্কায় কমছে জাহাজ চলাচল ক্লাব ফুটবলের লম্বা বিরতিতে আন্তর্জাতিক সূচির আকর্ষণীয় যত ম্যাচ কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড