অভিভাবকহীন নগরীতে পদে পদে ভোগান্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

অভিভাবকহীন নগরীতে পদে পদে ভোগান্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
জন্ম-মৃত্যু সনদ, প্রত্যয়নপত্র আগে দিনে আবেদন করে দিনেই পাওয়া যেত। এখন তা পেতে অপেক্ষা করতে হয় কমপক্ষে এক সপ্তাহ। কাউন্সিলররা ওয়ার্ড কার্যালয়ে বসে সেবাগ্রহীতার সামনে সঙ্গে সঙ্গে স্বাক্ষর করে সেবা দিতেন। এখন সরকারি কর্মকর্তা কাউন্সিলরের দায়িত্বে থাকায় তা আর পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, খানাখন্দে ভরা রাস্তাও সংস্কার হচ্ছে না। মশার কামড়ে নগরবাসী অতিষ্ঠ হলেও নিধনে নেই কোনো কার্যকর ব্যবস্থা। একসময়ের সবুজ ও পরিচ্ছন্ন নগরীর খ্যাতি পাওয়া নগরী হয়ে উঠেছে আবর্জনার ভাগাড়। অভিভাবকহীন নগরীতে এক গভীর শূন্যতার মধ্যে পড়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। গত ১২ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে গিয়ে দেখা যায়, পিয়ন কাবিল হোসেন

ছাড়া কেউ নেই। তিনি অপেক্ষা করছেন ওয়ার্ড সচিব মোস্তাফিজুর রহমান বুলুর। সচিব জন্ম-মৃত্যু সনদ, নাগরিক সনদ, প্রত্যয়নপত্রে স্বাক্ষর নেওয়ার জন্য গেছেন বিটিসিএল কোম্পানির রাজশাহীর উপমহাব্যবস্থাপক শেখ মাহফুজুর রহমানের কাছে। তিনি নগরীর ১২ ও ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্বে রয়েছেন। অফিস সহায়ক বলেন, আগে যখন কাউন্সিলর ছিলেন, তখন নাগরিক সেবার আবেদন করার সঙ্গে সঙ্গে সেবা দেওয়া হতো। সরকারি কর্মকর্তারা নিজেদের অফিসের নানা কাজে ব্যস্ত থাকেন। আমাদের গিয়ে সারাদিন বসে থাকতে হয় সই করার জন্য। সব কাজ শেষ করে তিনি কাউন্সিলর দায়িত্বের কাজ শুরু করেন। সপ্তাহে দু’দিন নাগরিক সেবার বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর করেন। কোনো দিন পাই, কোনো দিন পাই না। সচিব মোস্তাফিজুর রহমান

বুলু কিছু সনদে সই নিয়ে ফেরেন দুপুর ২টায়। তিনি বলেন, কর্মকর্তাদের নিজ কার্যালয়ে গিয়ে সই করাতে হয়। সই করতে যাতায়াত খরচ চলে যায় ১০০ টাকার ওপরে। এটা অফিস দেবে না, ব্যক্তিগত খরচ হিসেবে যায়। এভাবে মানুষের কাজ হচ্ছে। নগরীর ঘোড়ামারা দিলদুয়ারবাগ এলাকার জিতেন্দ্রনাথের স্ত্রী অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রমীলা রানী সাহা মারা গেছেন বেশ কিছুদিন আগে। তাঁর স্বামী পাবেন পেনশনের টাকা। এ জন্য জিতেন্দ্র দ্বিতীয় বিয়ে করেননি– এমন একটি প্রত্যয়নপত্রের প্রয়োজন। তিনি গত বৃহস্পতিবার আবেদন করেন। ২২ নম্বর ওয়ার্ড সচিব তাঁর অংশে সই করে নিয়ে যান দায়িত্বরত কাউন্সিলরের স্বাক্ষর নিতে। কিন্তু দায়িত্বে থাকা কাউন্সিলর বিটিসিএল কর্মকর্তা সই করতে আপত্তি করেন। ওয়ার্ড

সচিব বলেন, তিনি সরকারি কর্মকর্তা, নাগরিককে চিনবেন না– এটাই স্বাভাবিক। কিন্তু আমি কেন্দ্র সচিব হিসেবে সই করার পর তিনি সই করবেন। কারণ, আমি নাগরিকদের চিনি এবং দায়িত্বশীল। অথচ বারবার ঘুরেও তাঁর সই নিতে পারিনি। এ সময় বরেন্দ্র কলেজের প্রভাষক নগরীর সাগরপাড়া এলাকার বাসিন্দা গোলাম মর্তুজা রুবেল যান নাগরিক সনদ নিতে। অফিস থেকে এ সময় তাঁকে বলা হয়, রোববার যোগাযোগ করতে। কারণ, রোববার আর বুধবার সপ্তাহে এই দু’দিন সময় দিয়ে রেখেছেন কাউন্সিলরের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা। গোলাম মর্তুজা বলেন, সরকারি কর্মকর্তারা দায়িত্বে থাকলে এ সমস্যার সমাধান হবে না। দ্রুত নির্বাচিত কাউন্সিলরদের হাতে দায়িত্ব না এলে ভোগান্তি কমবে না। এ সমস্যার চিত্র প্রতিদিনের,

সব ওয়ার্ডেরই। সেবা না পেয়ে ফিরে যান নাগরিকরা, বাড়ে ভোগান্তিও। এ বিষয়ে কথা বলতে বিটিসিএলের মহাব্যবস্থাপক ও ২২ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত কাউন্সিলর শেখ মাহফুজুর রহমানকে গত দু’দিন ধরে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। ক্লিন সিটি নর্দমার ভাগাড় নির্বাচিত মেয়র-কাউন্সিলররা যখন দায়িত্ব পালন করেছেন, তখন প্রতি রাতেই নগরীর সব রাস্তাঘাট ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখা হতো। এখনও কিছু রাস্তায় রাতে ঝাড়ু দেওয়া হয়। তবে অধিকাংশ রাস্তা থাকছে অপরিষ্কার। নর্দমার ভাগাড়ে পরিণত হয়েছে অধিকাংশ রাস্তা। গত ১২ ফেব্রুয়ারি বিকেল ৩টায় রাজশাহী কোর্ট স্টেশন এলাকার রাস্তায় দেখা যায় নর্দমার বিশাল ভাগাড়। আব্দুল মালেক নামের এক বাসিন্দা বলেন, প্রায় তিন মাস থেকে এখানে

ময়লা ফেলা হয়। কিন্তু পরিষ্কার খুব একটা হয় না। দুর্গন্ধে এদিক দিয়ে চলাচল করাই কঠিন। এখন সপ্তাহে এক দিনও পরিষ্কার করা হয় না। পরে বিকেল সাড়ে ৩টায় নগরীর ঝাউতলা মোড় এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে আবর্জনার স্তূপ করে রাখা। আমেনা বেগম নামের এক গৃহবধূ বলেন, আগে বাসার সামনে ময়লা নিতে গাড়ি আসত। এসে বাঁশি বাজাত। এখন কেউ ময়লা নিতে আসে না। তাই সবাই এখানে ময়লা ফেলেন। এ কারণে ময়লা পচে দুর্গন্ধ ছড়ায়। কিন্তু এটা ডাস্টবিন নয়। মাঝে মাঝে সিটি করপোরেশন থেকে গাড়ি এসে এসব ময়লা নিয়ে যায়, তাও নিয়মিত নয়। শুধু এ দুই এলাকাই নয়, শহরের বিভিন্ন স্থানে এমন ময়লা-আবর্জনার ভাগাড় দেখা

যায়। এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার বলেন, পরিচ্ছন্ন কার্যক্রম সবকিছু আগের মতোই আছে। কোথাও ময়লা না নিলে ওয়ার্ড অফিসে যোগাযোগ করতে হবে। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেব। নগরজুড়ে বেড়েছে মশা শহরের রাস্তাঘাট, নদীতীর, অফিস কিংবা বাসা– কোথাও শান্তি নেই। সর্বত্রই শুধু মশা আর মশা। নগরবাসী বলছেন, আগে মশা নিধনে ফগার মেশিন ব্যবহার করলেও এখন আর তা ব্যবহার হয় না। লার্ভা নিধনের ওষুধও প্রয়োগ হয় না। ফলে মশার আক্রমণে অতিষ্ঠ মানুষ। নগরীর আলুপট্টি এলাকার সোহেল রানা বলেন, মশা নিধনে সিটি করপোরেশনের কোনো কার্যক্রমই চোখে পড়ে না। মশার অত্যাচার বেড়েছে। এ কারণে এবার ডেঙ্গু রোগীর সংখ্যাও অনেক বেশি ছিল। এ বিষয়ে রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা বলেন, আমরা লার্ভা নিধনের কীটনাশক নিয়মিত ড্রেনে দিই। ফগার মেশিন ব্যবহার করি না। রমজানের আগে এক সপ্তাহ ফগার মেশিন ব্যবহার করব। মশার প্রজনন মৌসুম হওয়ায় মশা এখন নিয়ন্ত্রণের বাইরে। গলির রাস্তায় খানাখন্দ শহরের প্রধান সড়কগুলো কিছুদিন আগেই নির্মাণ ও মেরামত করা হয়। কিছু সড়কে ফ্লাইওভার নির্মাণ করায় চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এর মধ্যে নগরীর রেলগেট ও বন্ধগেট এলাকায় ফ্লাইওভার নির্মাণ করায় চলাচল অযোগ্য হয়ে আছে প্রায় এক বছর ধরে। এ ছাড়া বেশ কিছু গলিপথ সংস্কার হয়নি বছরের পর বছর। নগরীর তালাইমারী-আলুপট্টি নদীর বাঁধের রাস্তা খানাখন্দে ভরা। নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের শেখেরচকের বুধু রজক বলেন, অনেকেই রিকশা থেকে পড়ে আহত হন এই রাস্তায়। এলাকার মঞ্জু রজক বলেন, ‘শেখেরচকের রাস্তা এতটা খারাপ, কিছুদিন আগে রিকশার ঝাঁকুনিতে অন্তঃসত্ত্বা এক নারী সড়কেই বাচ্চার জন্ম দেন। পরে আমরা নবজাতককে পরিষ্কার করে হাসপাতালে পাঠাই। সুজনের জেলা সভাপতি আহমেদ সফি উদ্দীন বলেন, শহরের ৩০টি ওয়ার্ডের নিয়মিত কার্যক্রম ভেঙে পড়েছে। যারা দায়িত্বে আছেন, তারা সরকারি কর্মকর্তা হওয়ায় সময় দিতে পারেন না। সাংঘাতিক সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগের চেয়ে মানুষ বেশি হয়রানির শিকার হচ্ছেন। অবিলম্বে সভা করে নাগরিকদের সমস্যা শুনে ব্যবস্থা নেওয়া উচিত। গলিপথের দুরবস্থা নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এ বি এম শরীফ উদ্দিন বলেন, রাস্তা সংস্কারকাজ নিয়মিত প্রক্রিয়া। এলাকাবাসী সমস্যা নিয়ে লিখিত দিলে ব্যবস্থা নেওয়া হবে। কাউন্সিলরের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাদের হয়রানির বিষয়ে তিনি বলেন, নগরীর ৩০টি ওয়ার্ডে ১৭ জন কর্মকর্তা কাউন্সিলরের দায়িত্বে আছেন। অনেকে ওয়ারিশান সনদ, প্রত্যয়নপত্রসহ বেশ কিছু কাজ জটিল হওয়ার কারণে সতর্কতার সঙ্গে করেন। আবার অনেকে নিজের অফিসের কাজ করে হয়তো সময় সমন্বয় করতে পারেন না। এ কারণে সময় বেশি লাগতে পারে। তবে কারও গাফিলতির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এসব বিষয়ে কথা বলতে সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্বে থাকা রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের নম্বরে ফোন করলে ফোনটি রিসিভ করেন রাজশাহীর স্থানীয় সরকার পরিচালক পারভেজ রায়হান। তিনি বলেন, ‘বিভাগীয় কমিশনার স্যার বিসিএস কনফারেন্সে গেছেন। রাসিকের দায়িত্বে স্যার আছেন। আমি শুধু বিভাগীয় কমিশনারের রুটিন দায়িত্ব পালন করছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়