অবৈধ সরকারের পতন ছাড়া গণতন্ত্র ও আইনের সুশাসন সম্ভব নয়: বাংলাদেশ ছাত্রলীগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৫

অবৈধ সরকারের পতন ছাড়া গণতন্ত্র ও আইনের সুশাসন সম্ভব নয়: বাংলাদেশ ছাত্রলীগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৫ |
বাংলাদেশ ছাত্রলীগ এক বিবৃতিতে জানিয়েছে, দেশের বর্তমান অবৈধ সরকারের অধীনে বিচারব্যবস্থা ও আইনের শাসন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। সংগঠনটি বলেছে, “অবৈধ সরকারের প্রহসনের শাসন কিংবা ‘ক্যাঙ্গারু কোর্ট’-এর বিচারিক নৈরাজ্যের অবসান ঘটিয়েই আইনের সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।” বিবৃতিতে ছাত্রলীগ দাবি করে, দেশ বর্তমানে গভীর রাজনৈতিক ও সাংবিধানিক সংকটে নিমজ্জিত। যারা ছাত্র-জনতার আন্দোলনের নামে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করেছে, তারাই আজ রাষ্ট্রকে ব্যর্থতার দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। ছাত্রলীগের বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকারের দুঃশাসনে গণতন্ত্র, প্রগতিশীলতা, ধর্মনিরপেক্ষতা এবং আইনের সুশাসন আজ কেবল “আকাশ কুসুম কল্পনা” হয়ে দাঁড়িয়েছে। সংগঠনটি অভিযোগ করেছে, বিচারব্যবস্থা আজ দখলদার সরকারের হাতের খেলনায় পরিণত হয়েছে। ছাত্রলীগের বক্তব্যে উল্লেখ করা হয়, সাম্প্রতিক

রায়গুলো থেকে স্পষ্ট—এই সরকার কাদের স্বার্থ রক্ষা করছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দোষীদের বেকসুর খালাস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় জামায়াত-শিবির সংশ্লিষ্ট আসামিদের মুক্তি দেওয়ার সমালোচনা করে ছাত্রলীগ বলেছে, “এই রায়গুলো বিচারব্যবস্থার অধঃপতনের স্পষ্ট প্রমাণ।” বিবৃতিতে আরও বলা হয়, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ঘৃণ্য যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড বাতিল করা ৩০ লাখ শহিদের রক্তের প্রতি চরম অবমাননা। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে “প্রহসনের বিচার” চালানোর অভিযোগও তোলা হয়। ছাত্রলীগ অভিযোগ করে যে, একদিকে জঙ্গি ও সন্ত্রাসীরা বিচারিক প্রক্রিয়ায় মুক্তি পাচ্ছে, অন্যদিকে নিরীহ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার, নির্যাতন ও নিপীড়ন চালানো হচ্ছে। সংগঠনটি বলে, “এটি শুধু

অমানবিক নয়, বরং দেশের বিচার বিভাগের স্বাধীনতাকে বিশ্বের কাছে এক তামাশায় পরিণত করেছে।” বিবৃতির শেষে বাংলাদেশ ছাত্রলীগ এই “বিচারিক প্রহসন” ও “অবৈধ সরকারের গণবিরোধী অপতৎপরতার” তীব্র প্রতিবাদ জানিয়ে জানায়, ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে তারা এই সরকারের পতন না হওয়া পর্যন্ত এবং দেশে প্রকৃত গণতন্ত্র ও আইনের সুশাসন পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল