অবিশ্বাস্য পারফরম্যান্সে বিশ্বসেরা অলরাউন্ডার লিভিংস্টোন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪

অবিশ্বাস্য পারফরম্যান্সে বিশ্বসেরা অলরাউন্ডার লিভিংস্টোন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ |
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতেই পেলেন ইংলিশ তারকা লিয়াম লিভিংস্টোন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচে বল হাতে ৫ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ৮৭ ও ৩৭ রানের ইনিংস খেলে সিরিজ সেরার পুরস্কার জিতেন লিভিংস্টোন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ টি-টোয়েন্টির হালনাগাদে সবাইকে অবাক করে সাত ধাপ এগিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব নিজের করে নিলেন ৩১ বছর বয়সি এই তারকা পেস বোলিং অলরাউন্ডার। লিভিংস্টোন শীর্ষে উঠে যাওয়ায় দুইয়ে নেমে গেছেন অস্ট্রেলিয়ান তারকা মার্কাস স্টয়নিস। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে সাকিবকে পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা। ক্যারিয়ারে সর্বোচ্চ ২৫৩ রেটিং পয়েন্টে নিয়ে শীর্ষে লিভিংস্টোন। ২১১ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে স্টয়নিস।

২০৮ ও ২০৬ রেটিং পয়েন্ট নিয়ে পেছনে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও বাংলাদেশের সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড শীর্ষস্থান ধরে রেখেছেন, পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ৫ম ও ৬ষ্ঠ স্থানেই আছেন। অস্ট্রেলিয়ার জশ ইঞ্জিলস ১৩ ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। বোলারদের র‌্যাংকিংয়ে ইংল্যান্ডের আদিল রশিদ শীর্ষেই আছেন। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ১৩তম স্থানে রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম