অবশেষে লবণবাহী ট্রাক ধরে মামলা দিল পুলিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫

অবশেষে লবণবাহী ট্রাক ধরে মামলা দিল পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫ |
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার অন্যতম কারণ লবনবাহী ট্রাক। প্রতিদিন রাতে খোলা ট্রাকে করে লবণ পরিবহন করা হয় এ সড়কে। লবণ পানি গলে (নিঃসৃত) মারাত্মক পিচ্ছিল হয় মহাসড়ক। যার ফলে গাড়ি নিয়ন্ত্রণ করতে পারে না চালকরা। উপজেলার চুনতি জাঙ্গালিয়ায় এলাকায় পর পর দুই সড়ক দুর্ঘটনায় ১৫ জন প্রাণ হারালে টনক নড়ে সড়ক ও জনপদ বিভাগের। শুরু হয় গতিরোধক নির্মাণ কাজ। তবে দুর্ঘটনার অন্যতম কারণ লবণবাহী ট্রাক হলেও এতদিন সেটি বন্ধে কোনো পদক্ষেপ ছিল না। ৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চুনতি জাঙ্গালিয়ায় মহাসড়কে লবণবাহী ট্রাক চলাচলের একটি লাইভ ভিডিও শেয়ার করে প্রতিবেদক। এতে টনক নড়ে দোহাজারী হাইওয়ে পুলিশের। ঘণ্টাখানেকের মধ্যেই ওই লবণবাহী ট্রাকটি আটক

করে মামলা দেয় দোহাজারী হাইওয়ে থানা পুলিশ। এরপর ২ হাজার ৫ শত টাকা জরিমানার স্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। কোনো সুরক্ষা ছাড়া প্রতিদিন শত শত লবণবাহী ট্রাক চলে এ মহাসড়কে। লবণ বোঝাই ট্রাকগুলো সন্ধ্যা নামলেই কক্সবাজার ও টেকনাফ থেকে যাত্রা শুরু করে। চলে রাতভর। এখন পর্যন্ত এ সড়কে অধিকাংশ দুর্ঘটনাও ঘটেছে ভোর রাতে। রাতভর খোলা ট্রাক থেকে নিঃসৃত লবণ পানি পিচ্ছিল করে সড়ক। আর সেই পিচ্ছিল সড়কে চালকরা গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে খাদে পড়ে নতুবা মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনা ঘটায়। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লবণ বোঝাই ট্রাকের কারণে দুর্ঘটনার কবলে পড়তে

হয়। লবণের গাড়ি দেখলেই আমরা মামলা দিয়ে সতর্ক করছি, ইতোমধ্যে লবণ বোঝাই ট্রাককে মামলা দেওয়া হয়েছে। আগামীতেও অব্যাহত থাকবে। দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের উপ-প্রকৌশলী আবু হানিফ বলেন, মহাসড়কে লবণ বোঝাই ট্রাকের কারণে দুর্ঘটনা ঘটছে। খোলা ট্রাকে করে পরিবহনের সময় লবণ পানি নিঃসৃত হয়ে মহাসড়কের বিটুমিনের কার্পেটিংয়ের প্রলেপ উঠে যাচ্ছে। সড়কে ভাঙনও দেখা দেয়। সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, দুর্ঘটনা রোধে লবণবাহী ট্রাক বন্ধ করে দিতে হবে। লবণ রেল পথে এবং পানি পথে নিয়ে যেতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি