অবশেষে উচ্ছেদ হলো আগারগাঁওয়ের ‘কেকপট্টি’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫

অবশেষে উচ্ছেদ হলো আগারগাঁওয়ের ‘কেকপট্টি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫ |
অবশেষে রাজধানী ঢাকার আগারগাঁও এলাকা থেকে আলোচিত ‘কেকপট্টির’ দোকানগুলো উচ্ছেদ করেছেন যৌথবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলের পর এই অভিযান চালান যৌথবাহিনীর সদস্যরা। পুলিশ বলছে, সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা দোকানগুলো নির্বাচন কমিশনের অনুরোধে সরিয়ে দেওয়া হয়েছে। ঢাকার আগারগাঁওয়ের প্রশাসনিক এলাকায় প্রশস্ত সড়ক আর আলোর ব্যবস্থা থাকায় গত কয়েক বছর সেখানে প্রতি সন্ধ্যায় বেড়াতে যান আশপাশের মানুষ। একই সঙ্গে সেখানে বাড়তে থাকে চটপটি, ফুচকা, কেক, পিজ্জাসহ বিভিন্ন খাবারের ভাসমান দোকান। গত কয়েক দিন ধরে এ এলাকার কেকের দোকানগুলো নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছিলো সামাজিক যোগাযোগমাধ্যমে। গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক এলাকাটির নাম কেউ কেউ দিয়েছিলেন ‘কেকপট্টি’। প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত কেকের দোকানগুলোতে ভিড় থাকত

ক্রেতা আর ‘কনটেন্ট নির্মাতাদের’। নির্বাচন কমিশন, সরকারী কর্ম কমিশনসহ সরকারি কয়েকটি দপ্তরের সামনের সড়ক বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিলো। এমন অবস্থায় বৃহস্পতিবার রাতে সেখানে সেনাবাহিনীর সঙ্গে পুলিশ অভিযান চালায়। শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক বলছেন, 'যে দোকানগুলো রাস্তার ওপর যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিলো, আমরা সেগুলো সরিয়ে দিয়েছি। এখানে কে ভাইরাল, আর কে ভাইরাল না, তাতো আমরা জানি না।' জানতে চাইলে ওসি বলেন, 'জনচলাচলে দুর্ভোগ ও যানজট সৃষ্টি এবং নির্বাচন কমিশন ভবনের মতো একটি গুরুত্বপূর্ণ ভবনের সামনে রাস্তা বন্ধ করে যারা দোকান করছিলেন তাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবং নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা উচ্ছেদ করেছি।'

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়