অপারেশন ডেভিল হান্ট: চেয়ারম্যানসহ যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫

অপারেশন ডেভিল হান্ট: চেয়ারম্যানসহ যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫ |
চলমান সরকার ঘোষিত 'অপারেশন ডেভিল হান্টের ধারাবাহিকতায় চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে বাহারচডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে তাদের নিজ এলাকা থেকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ছাত্র আন্দোলনের সময় নাশকতা চালানোর দায়ে বাঁশখালী থানায় রুজুকৃত মামলার নিয়মিত পলাতক আসামি ছিলেন বলে নিশ্চিত করেছেন থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ। গ্রেফতারকৃতরা হলেন- বাহারচডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী প্র. ইউনুস মুন্সী (৪৮), পুইছডি ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড সভাপতি ফরহাদুল আলম (৩৩) ও কালিপুর ইউপির যুবলীগ কর্মী মো. হেলাল (৩২)। গ্রেফতারকৃত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের নেতা ও নাশকতার ঘটনায় প্রত্যক্ষ মদদদাতা বলে

জানিয়েছেন পুলিশ। তাছাড়া আটক ওই যুবলীগ নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে পাহাড় ও বালুখেকো হিসেবে পরিচিত ছিল এলাকায়। বর্তমানে তারা আবার রাজনৈতিক প্রভাব কাটিয়ে সক্রিয় হয়ে এলাকার পরিবেশ বিনষ্ট ও নাশকতা করার পাঁয়তারা করছিলো বলেও জানায় পুলিশ। এদিকে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন থানা পুলিশের ওসি সাইফুল ইসলাম। এসময় অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ