ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ
ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ
রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান
অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৭৬৯
অপারেশন ডেভিল হান্ট অভিযানে সারাদেশে আরও ৭৬৯ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া অন্যান্য মামলায় পরোয়ানাভুক্ত ৫৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে সারাদেশে গ্রেফতার হয়েছেন এক হাজার ৩৪১ জন।
শনিবার পুলিশ সদর দপ্তর গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।
অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুটি কার্তুজ, চারটি রামদা, দুটি চাপাতি, একটি ছুরি, একটি এলজি ও একটি কেঁচি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এখন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় আট হাজার ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।





