ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ
ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ
রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান
অপারেশন ডেভিল হান্টে আরও গ্রেফতার ৫০৯
যৌথ বাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৫০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মামলা ও অন্যান্য অপরাধে ৯৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দফতর।
এতে বলা হয়, গ্রেফতারের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ১০টি রামদা, ৪টি ধামা, ৩টি কাঠের বাটযুক্ত দা, ২টি চাইনিজ চাপাতি, এবং একটি করে একনলা বন্দুক, ওয়ান শ্যুটারগান, কার্তুজ, চাইনিজ ছুরি, দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত ছুরি, চাইনিজ কুড়াল এবং দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত কুড়াল উদ্ধার করা হয়।
গত শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত তিন হাজার ৯৮১ জনকে গ্রেফতার করা হলো।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী
আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। এ ঘটনার পর দেশের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়।