‘অন্তর্বর্তী সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার অধিকার নেই’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫

‘অন্তর্বর্তী সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার অধিকার নেই’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ |
অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের উচিত হবে দ্রুত নির্বাচন দেওয়া। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার যে কথা বলেছেন ড. ইউনূস, তা রক্ষা করবেন বলে বিশ্বাস করে বিএনপি।’ শুক্রবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে একটি মিলনায়তনে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সেলিমা রহমান বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন- এই সরকারকে জনগণ নাকি পাঁচ বছর ক্ষমতায় রাখতে চায়। জনগণ কী রাখতে চায় আমরা জানি। পাঁচ বছর থাকার মতো কোনো অধিকার এ সরকারের নেই, কেননা তারা অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার অনেক কাজ করতে পারে না।’ জনগণের ভোটের

অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত নয় বিএনপি। ১৫ বছরে নির্বাচনি ব্যবস্থাসহ সব প্রতিষ্ঠান ধ্বংস করে আওয়ামী লীগ রাষ্ট্রকে ফ্যাসিবাদী রাষ্ট্রে রূপান্তর করেছে বলেও অভিযোগ করেন তিনি বলেন, ‘জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলে কেবল নির্বাচিত সরকারই পূর্ণাঙ্গ সংস্কার করতে পারবে।’ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে ‘অত্যন্ত গুণী ব্যক্তি’ আখ্যা দিয়ে সেলিমা রহমান বলেন, ‘বিএনপি তার ওপর আস্থা রাখে। আমরা আশা করি, তিনি তার প্রতিশ্রুতি রাখবেন এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজন করবেন। গণতন্ত্রহীনতা ও একদলীয় শাসনের অবসান ঘটিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল