অন্তর্বর্তী সরকারের মধ্যেই ঘাপলা আছে: রিজভী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের মধ্যেই ঘাপলা আছে: রিজভী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪ |
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যেই কোথাও কোনো ঘাপলা আছে। এ সরকারের কারো মধ্যে কোনো মাস্টারপ্ল্যান আছে কিনা- এটা আমাদের ভাবিয়ে তুলছে। সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে জুলাই-অগাস্টের আহত ১০ জনের মাঝে হুইল চেয়ার বিতরণের আগে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপিসহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর সমর্থনে অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে- এমন মন্তব্য করে রিজভী বলেন, গতকাল আন্তর্জাতিক মিডিয়াতে অন্তর্বর্তী সরকারের প্রধান একটি স্বাক্ষাৎকারে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে আমার মনে একটি প্রশ্ন জেগেছে। তিনি বলেছেন, ‘চার বছর লাগবে সংস্কার

করতে’, কিন্তু কেন? বিএনপি নেতা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই। বাক স্বাধীনতার জন্য লড়াই। যে ছেলেদের আজ ২০-২২ বছর বয়স, তারা ভোট দিতে পারেনি। তারা ভোট দেওয়া জানে না। তারা আর কত সময় অপেক্ষা করবে? অন্তর্বর্তী সরকার হবে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মডেল। তা না করে এই যে প্রলম্বিত করা, এই প্রলম্বিত করা আমার মনে হচ্ছে- কোথাও কোনো জটিলতা হচ্ছে। গণতন্ত্র চর্চা ও গণতন্ত্রের বিকাশ কোথাও কোন সমস্যা হচ্ছে। তা না হলে তিনি কেনো এ কথা বলছেন? এত লম্বা সময়ের কথা বলছেন। এ সরকারের মধ্যেই কোথাও কোনো ঘাপলা আছে। এ সরকারের মধ্যেই কেউ মাস্টার প্ল্যান আসছে কিনা এটা

আমাদের ভাবিয়ে তুলছে। বিএনপির এই মুখপাত্র বলেন, আওয়ামী লীগ কত পোপাগান্ডা ছড়িয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজে বলেছে ‘বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের এক লক্ষ মানুষ মারা যাবে’। কোথায় এক লক্ষ মানুষ মারা গেল? রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা বলেছিল ‘মালয়েশিয়ায় তারেক রহমানের নামে ইন্ডাস্ট্রি আছে, কারখানা আছে’। এগুলো প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করত আওয়ামী লীগ। তিনি বলেন, কাজের মধ্যে যদি ন্যায্যতা থাকে, তাহলে সেই কাজ সফল হয়। আর কাজের মধ্যে যদি অন্যায়-অবিচার থাকে, তাহলে সেই কাজ কখনো সফল হয় না। আমাদের বিএনপির পরিবার ন্যায্যতার সঙ্গে মানবসেবায় তৃণমূল পর্যন্ত কাজ করে যাচ্ছে। ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক

সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন বকুল, মাহমুদুর রহমান সুমন, বিএনপি নেতা ড.এম এ মুহিত প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক