অধিনায়কের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ, যা বলছেন কোচ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৫

অধিনায়কের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ, যা বলছেন কোচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৫ |
দুঃস্বপ্নের মতো এক বিপিএল কাটিয়েছে সিলেট স্ট্রাইকার্স। লিগ পর্বের ১২ ম্যাচে জয় এসেছে কেবল দুটিতে। টানা ৭ হারে টুর্নামেন্ট শেষ করা দলটি সবমিলিয়ে ১০ ম্যাচে মাথা নিচু করে মাঠ ছেড়েছে। ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে দলটির অধিনায়ক আরিফুল হকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) চিটাগং কিংসের বিপক্ষে সিলেটের ৯৬ রানে হারের পর সংবাদ সম্মেলনেে এসেছিলেন দলটির কোচ মাহমুদ ইমন। আরিফুলের বিরুদ্ধে ওঠা ফিক্সিংয়ের অভিযোগ সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে ইমন বলেন, ‘তথ্য প্রমাণের ভিত্তিতে ওরাই ব্যবস্থা নিবে। আলাদা ডিপার্টমেন্ট আছে ওরাই কাজ করে।’ বিপিএলে সিলেট স্রেফ খড়কুটোর মতো উড়ে গেছে। প্রতিপক্ষদের সামনে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি। সিলেটের এমন হতশ্রী পারফরম্যান্স

নিয়ে ইমনের মূল্যায়ন, ‘আমাদের শুরুটা প্রত্যাশার মধ্যে ছিল। শুরুটা আমি খারাপ বলব না। দল গঠন থেকে শুরু করে সবকিছু। সিলেটে আমাদের প্রথম দিকে বড় খেলাগুলাই ছিল। কাগজে বড় রংপুর এবং বরিশাল, যদিও টি-টোয়েন্টিতে আমি এটা বিশ্বাস করি না।’ এক্ষেত্রে নাম উল্লেখ না করে খেলোয়াড়দের ওপর দায় চাপিয়েছেন কোচ, ‘যাদের ওপর প্রত্যাশা বেশি ছিল তাদের পারফরম্যান্স আপ এন্ড ডাউন ছিল। তাদের পারফরম্যান্সটা পেলে হয়ত ভালো কিছু হতো। এটা আমাদের প্রথম বিপিএল, যা হয়ত পয়েন্ট টেবিলই বলে দেয়। আমার অভিজ্ঞতা কেমন হয়েছে।’ তবে ফ্র্যাঞ্চাইজির পর প্রতি কোনো অভিযোগ নেই সিলেট কোচের। বরং সর্বাত্মক সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞ ইমন, ‘এটা তো অবশ্যই প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি

আশা করে দলের অবস্থান যেন ভালো হয়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো এটাই। তবে আমি তাদের ধন্যবাদ জানাই তারা শেষ পর্যন্ত সব প্লেয়ারের পাশে ছিল। চেষ্টা করেছে সবাইকে বুস্ট আপ করার জন্য। সাপোর্ট করেছে। আমরা সেভাবে ফল এনে দিতে পারিনি।’ এবারের বিপিএলে সিলেটে খেলার কথা ছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বেকায়দায় দলটির দুইবারের সাবেক সংসদ সদস্য। এছাড়া ফিটনেস নিয়েও ভুগছিলেন ৪১ বছর বয়সি এই ক্রিকেটার। তাই শেষ পর্যন্ত বিপিএলে আর মাঠে নামা হয়নি তার। মাশরাফিকে না পাওয়ায় সিলেটের পরিকল্পনা শুরুতেই কিছুটা এলোমেলো হয়ে যায়, কোচের কথায় তেমন আভাস পাওয়া গেছে। ইমনের ভাষায়, ‘আসলে

(অধিনায়ক হিসেবে) আমাদের প্রথম টার্গেট ছিল মাশরাফি। কিন্তু সে তৈরি ছিল না। পরে আমরা জাকির হাসানকে চেষ্টা করেছি। সে নিজেই নেতৃত্ব নিতে চায়নি। কাউকে তো জোর করে অধিনায়ক বানানো যায় না। পরে আরিফুলকে অভিজ্ঞ মনে হয়েছে। সব বিপিএলেই সে খেলেছে। এজন্যই তাকে অধিনায়কত্ব দেওয়া হয়। স্কোয়াডের মাঝে সেই সেরা।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি টানা তৃতীয়বার স্পেন-ফ্রান্স মহারণ- কে এগিয়ে? শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের স্বপ্ন গুঁড়িয়ে সেমিফাইনালে স্পেন যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ