অগ্নিদুর্ঘটনা রোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৫

অগ্নিদুর্ঘটনা রোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৫ |
ব্যাংকের ব্যবসা কেন্দ্রসহ অন্যান্য স্থাপনায় অগ্নিদুর্ঘটনা রোধে ও নিরাপত্তা নিশ্চিতকল্পে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকের সার্ভার কক্ষসহ অন্য রেকর্ড রুমের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন, সম্পদ ও গুরুত্বপূর্ণ দলিলাদির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে। এরূপ পরিস্থিতিতে তফশিলি ব্যাংকগুলোকে ব্যবসা কেন্দ্রসহ সব স্থাপনার অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ব্যাংকগুলো তাদের ব্যবসা কেন্দ্রসহ অন্যান্য স্থাপনার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে। প্রয়োজনে বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে

ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি-বিচ্যুতি নিরূপণ করে সুপারিশ প্রদানের জন্য নির্দিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়োগ করবে। তাদের সুপারিশের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এতে আরও বলা হয়, স্মোক ও হিট ডিটেকশন সিস্টেম, ফায়ার এলার্ম ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা কার্যকর রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। কার্যকর না থাকলে এগুলোকে কার্যকর করতে হবে। অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য স্মোক ও হিট ডিটেকশন সিস্টেম এবং ফায়ার এলার্ম কার্যকর করতে হবে। অগ্নি নির্বাপণ অনুশীলন বা মহড়া আয়োজন এবং স্থানীয়ভাবে সচেতনতামূলক প্রশিক্ষণ দিতে হবে। অগ্নি নির্বাপণ ব্যবস্থা পরীক্ষার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বা বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের মাধ্যমে সার্ভে করে তাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ

করতে হবে। সার্কুলারে আরও বলা হয়, ব্যাংকের স্পর্শকাতর স্থানগুলো যেমন-সার্ভার কক্ষ ও প্রধান কার্যালয়ের আইটিসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোর জন্য বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাংকের প্রধান কার্যালয়সহ শাখা অফিসগুলোর গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিকভাবে সিসিটিভির ক্যামেরায় পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল