অক্টোবরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ September, ২০২৬

অক্টোবরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ September, ২০২৬ |
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আগামী অক্টোবর ও নভেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের বিষটি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই সফরে বাংলাদেশের সঙ্গে একটি একক টেস্ট ও একটি ওডিআই ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান। সিরিজের তৃতীয় দলটি জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজের পর জিম্বাবুয়ের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজেও মুখোমুখি হবে আফগানরা। মূলত সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে তিনটি ওডিআই ও তিনটি টি-টোয়েন্টির ঘরের মাঠের সিরিজ স্থগিত হওয়ায় প্রায় এক মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছে বাংলাদেশ দল। চলতি মাসের শেষের দিকে এশিয়ান গেমসের মাধ্যমে আবার মাঠে ফিরবে টাইগাররা। এরপরই ইউএই-র উদ্দেশে দেশ ছাড়বে দল। আগামী ৯ থেকে ১৩ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট

ম্যাচটি দিয়েই ইউএই অভিযান শুরু করবে বাংলাদেশ। টেস্ট ম্যাচ শেষেই শুরু হবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। ১৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৯ অক্টোবর আফগানিস্তান ও জিম্বাবুয়ে এবং ২১ অক্টোবর বাংলাদেশ ও আফগানিস্তান একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ২৩ অক্টোবর ফাইনালে লড়বে। ওয়ানডে সিরিজ শেষে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে আফগানিস্তান। ২৭ ও ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ৫-৯ নভেম্বর প্রথম টেস্ট এবং ১৩-১৭ নভেম্বর দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। আরব আমিরাতের অচেনা কন্ডিশনে টেস্ট খেলার অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটের প্রস্তুতি হিসেবেও

সফরটিকে গুরুত্বপূর্ণ মনে করছে বাংলাদেশ। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচটিকে বাংলাদেশ দলের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘টেস্ট ম্যাচ ও ত্রিদেশীয় সিরিজটি বাংলাদেশ ও আফগানিস্তান—উভয় দেশের সমর্থকদের জন্যই এক রোমাঞ্চকর ক্রিকেট উপহার দেবে। আমরা টেস্ট ক্রিকেটকে অত্যন্ত গুরুত্ব দিই। এটি আমাদের ক্রিকেটারদের জন্য প্রথমবারের মতো ইউএই-র মাটিতে লাল বলের ক্রিকেট খেলার এবং আফগানিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে নিজেদের পরখ করে নেওয়ার চমৎকার একটি সুযোগ হবে।’ তিনি আরও যোগ করেন, সফরটি আয়োজন করার জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এসিবি প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘বিভিন্ন ফরম্যাটে

বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলা আমাদের ক্রিকেটারদের মূল্যবান প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা দেবে এবং সমর্থকদের রোমাঞ্চকর ক্রিকেট উপভোগের সুযোগ করে দেবে।’ জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনিও এই সফরকে তাঁদের দলের জন্য বিশেষত বড় ফরম্যাটে দারুণ সুযোগ বলে বর্ণনা করেছেন। সময়সূচি: তারিখ ম্যাচ ফরম্যাট ৯–১৩ অক্টোবর আফগানিস্তান বনাম বাংলাদেশ একমাত্র টেস্ট ১৭ অক্টোবর বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ত্রিদেশীয় ওডিআই (১ম ম্যাচ) ১৯ অক্টোবর আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে ত্রিদেশীয় ওডিআই (২য় ম্যাচ) ২১ অক্টোবর আফগানিস্তান বনাম বাংলাদেশ ত্রিদেশীয় ওডিআই (৩য় ম্যাচ) ২৩ অক্টোবর ফাইনাল ত্রিদেশীয় ওডিআই ২৭ অক্টোবর আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে ১ম টি-টোয়েন্টি ২৯ অক্টোবর আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে ২য় টি-টোয়েন্টি ১ নভেম্বর আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে ৩য় টি-টোয়েন্টি ৫–৯ নভেম্বর আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে ১ম টেস্ট ১৩–১৭ নভেম্বর আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে ২য় টেস্ট

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান