হাত-পা বেঁধে ছাদ থেকে ফেলে পলিটেকনিক শিক্ষার্থীকে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪

আরও খবর

জ্বালানি তেলের সংকটে নাস্তানাবুদ কৃষি উৎপাদন: চুয়াডাঙ্গায় সেচের জ্বালানি তেল সংগ্রহে লাইনে দাঁড়িয়েছেন গৃহিণীরা

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজের মাথায় এসএমজি ঠেকিয়ে গুলি কনস্টেবলের

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ২

সশস্ত্র হামলায় ইউপিডিএফ নেতা ধর্মসিং চাকমা নিহত, ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ ২ বোন

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি

জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে

যশোরে বিএনপির সন্ত্রাসী হামলা গুরুতর আহত ফুল চাষি নেতা আব্দুর রহিম

হাত-পা বেঁধে ছাদ থেকে ফেলে পলিটেকনিক শিক্ষার্থীকে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ |
কুষ্টিয়া শহরে আড়পাড়া এলাকার বনফুড বেকারির সামনের ৪ তলা ভবন থেকে হাত-পা ও মুখ বেঁধে রুবেল মন্ডল (২২) নামে এক শিক্ষার্থীকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে শিক্ষার্থীকে ফেলে দেওয়ার পর মুমূর্ষু অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাকে রাজশাহী নেওয়ার পথে মারা যান। বুধবার ময়নাতদন্তের পর লাশ কুমারখালীতে দাফনের জন্য নিয়ে আসা হয়। নিহত রুবেল মন্ডল কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের শহিদ মন্ডলের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানান, আড়পারা এলাকার বনফুড বেকারির সামনে লাল মিয়ার ৪ তলা ভবনের ছাদ থেকে মঙ্গলবার

রাত ১০ টার দিকে ভারি কিছু পরার প্রচন্ড শব্দ শুনে ঘটনাস্থলে এসে দেখেন হাত-পা ও মুখ বাঁধা একজন পরে আছেন। পরে গুরুতর আহত ব্যক্তিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাকে রাজশাহীতে স্থানান্তর করা হয়। রাজশাহী নেওয়ার পথে আহত ব্যক্তি মারা যান। পরে জানা গেছে আহত ব্যক্তি কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। আহতের মা জানান, তার ছেলে রুবেল কুমারখালী এমএন মাধ্যমিক পাইলট হাই স্কুল থেকে এসএসসি পাশ করে ২০২১ সালে কুষ্টিয়া সরকার পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হয়। তার ছেলেসহ ৮ জন সরকারি পলিটেকনিকের শিক্ষার্থী কুষ্টিয়ায় বাসা ভাড়া করে থাকত। গত কয়েকদিন আগে রুবেল ল্যাপটপ কেনার জন্য বাড়ি থেকে ৫০

হাজার টাকা নেয়। এক সপ্তাহের মধ্যে দুই বারে আরও ৮ হাজার টাকা জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য বলে। টাকার জন্যই তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে জানান। তিনি ছেলে হত্যার বিচার দাবি করেন। স্থানীয়রা জানান, রুবেল অত্যন্ত ভদ্র ও নম্র প্রকৃতির ছিল। এলাকার সবাই রুবেলকে ভালবাসতো। বাড়ি থেকে অনেকগুলো টাকা নিয়ে গেছে রুবেল। হয়তো টাকার জন্যই তাকে খুন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনকালে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল জানান, রুবেলকে গামছা ও দড়ি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে মারধর করে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। এটা একটা হত্যাকাণ্ড। এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ আটক হয়নি। তবে খুব দ্রুত

আসামিদের আইনের আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের