ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম
ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা
বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন
ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের
মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস
সূচনা ফাউন্ডেশনের ৪৪৭ কোটি টাকার হিসাব মিলছে না
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাবে জমা হয়েছিল ৫৩১ কোটি ৭৭ লাখ ২৩ হাজার টাকা। কিন্তু ফাউন্ডেশনের আয়কর নথিতে প্রতিষ্ঠানের আয় দেখানো হয়েছে ৯০ কোটি ২৩ লাখ ৮২ হাজার টাকা। ব্যয় দেখানো হয়েছে ১৭ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকা। বাকি ৪৪৭ কোটি ৯৫ লাখ ১০ হাজার টাকার তথ্য আয়কর নথিতে নেই।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে এ তথ্য পাওয়া গেছে। দুদক মনে করছে, এই টাকা বিদেশে পাচার করা হয়েছে। শিগগির অনুসন্ধান প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে।
অটিজম নিয়ে সচেতনতা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সূচনা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। দুদকের অনুসন্ধান বলছে, এসব
ক্ষেত্রে এই অর্থ খরচের তথ্য পাওয়া যায়নি। এই টাকা প্রতিষ্ঠানটির অন্য কোনো খাতে বা ব্যক্তিগত কোনো খাতে বিনিয়োগও করা হয়নি। দুদকের মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন বলেন, অনুসন্ধান টিম ইতোমধ্যে তাদের কাজ শেষ করেছে। অনুসন্ধানে অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচারসহ আমলযোগ্য প্রমাণ পাওয়া গেছে। কমিশনের অনুমোদনের জন্য শিগগির প্রতিবেদন দাখিল করা হবে। কমিশনের অনুমোদন সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু করা হবে। দুদকের অনুসন্ধান দল খসড়া প্রতিবেদনে বলেছে, ফাউন্ডেশনের বিভিন্ন ব্যাংক হিসাবে যে ৫৩১ কোটি ৭৭ লাখ ২৩ হাজার টাকা জমা হয়েছে, তা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে এসেছে। উত্তোলন করা হয়েছে ৪৬৫ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকা। ১৪টি হিসাবে
স্থিতি আছে ৬৬ কোটি ৪৬ লাখ ৫২ হাজার টাকা। অনুসন্ধানে দেখা গেছে, বিভিন্ন সময়ে ইস্টার্ন, সোনালী, ট্রাস্ট ও জনতা ব্যাংকের সিএসআরের টাকা এবং ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান ২৩ কোটি ৬৯ লাখ টাকা সূচনা ফাউন্ডেশনকে দিয়েছে। ১৪টি হিসাবের মধ্যে ছয়টি এফডিআর ও আটটি সঞ্চয়ী হিসাব। জেলা সমাজসেবা কার্যালয় থেকে সূচনা ফাউন্ডেশনের নিবন্ধন নেওয়া হয় ২০১৪ সালের ১২ জুন। গত ২৯ ফেব্রুয়ারি দুদক রাজধানীর ধানমন্ডির পুরাতন ৫ নম্বর রোডের ৫৪ নম্বর সুধা সদনে যায়। কিন্তু সেখানে ফাউন্ডেশনের অফিসের কোনো অস্তিত্ব পায়নি। এই বাড়িটিতে একসময় শেখ হাসিনা থাকতেন। ৫ আগস্ট সরকার পতনের পর এই বাড়িটিতেও হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য
সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্বে আছেন। বতর্মানে তিনি বিদেশে অবস্থান করছেন। যে ১৪ ব্যক্তি প্রতিষ্ঠান থেকে অনুদান নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন পদস্থ কর্মকর্তা বলেন, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অনুদানের নামে ২৩ কোটি ৬৯ লাখ টাকা দিয়েছে সূচনা ফাউন্ডেশনে। তাদের মধ্যে বে গ্রুপ (ফুটওয়্যার লিমিটেড) ৮ কোটি, সামিট গ্রুপ (অয়েল ও শিপিং কোম্পানি লিমিটেড) ৩ কোটি ৫০ লাখ, ইউনাইটেড গ্রুপ ২ কোটি, প্রফেসর ডা. প্রাণ গোপাল দত্ত ২ কোটি ২১ লাখ, বেক্সিমকো হোল্ডিংস ১ কোটি ৬০ লাখ, কনফিডেন্স গ্রুপ (পাওয়ার লিমিটেড) ১ কোটি ৫০ লাখ, বিল্ড ট্রেড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও রিজলিং অ্যাসোসিয়েটস ১ কোটি টাকা করে দেয়। এ ছাড়া
মেঘনা গ্রুপ (সোনারগাঁও সল্ট ইন্ডাস্ট্রিজ), বঙ্গ গ্রুপ, চ্যানেল-৯, সানোয়ারা ডেইরি ফুডস লিমিটেড এবং এ কে এম রহমাতুল্লাহ ৫০ লাখ করে টাকা জমা দেন। হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেড দেয় ৩৮ লাখ টাকা। দুদক মনে করছে, এই অর্থ ক্ষমতায় অপব্যবহার করে সংগ্রহ করা হয়েছে। অভিযুক্ত ১১ জন দুদক প্রাথমিকভাবে সূচনা ফাউন্ডেশনের কর্মকর্তাদেরই অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে। তারা হলেন– সূচনা ফাউন্ডেশনের ট্রাস্টি সায়মা ওয়াজেদ, চেয়ারপারসন ও ট্রাস্টি প্রফেসর ডা. মাজহারুল মান্নান, ট্রাস্টি মো. নাজমুল হাসান পাপন, সায়ফুল্লাহ আবদুল্লা সোলেনখী, জ্যান বারী রিজভী, কোষাধ্যক্ষ মো. শামসুজ্জামান, ভাইস চেয়ারপারসন প্রফেসর প্রাণ গোপাল দত্ত, নির্বাহী কমিটির সদস্য প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক, শিরিন জামান
মুনির, এম এস মেহরাজ জাহান ও ডা. হেলাল উদ্দিন আহমেদ। দুদক বলেছে, সেবার নামে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে অনেক ক্ষেত্রে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে। দুদকের অনুসন্ধান দল দুদকের সাত সদস্যের বিশেষ অনুসন্ধান দলের সদস্যরা হলেন– দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুল ইসলামের নেতৃত্বে সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশ্বিরা আতিয়া তমা, এস এম রাশেদুল হাসান, কে এম মুর্তুজা আলী সাগর, মোহাম্মদ মনিরুল ইসলাম ও উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন। অনুসন্ধান কার্যক্রমের তদারককারী কর্মকর্তা দুদক পরিচালক ড. খান মো. মীজানুল ইসলাম।