সহকারী ভূমি কর্মকর্তাসহ বরখাস্ত ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৫

সহকারী ভূমি কর্মকর্তাসহ বরখাস্ত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৫ |
কুমিল্লার চৌদ্দগ্রামে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগে মুন্সীরহাট ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত দুইজন সরকারি কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- মুন্সীরহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী মো. ইউসুফ ও অফিস সহায়ক মো. মনিরুজ্জামান। শুক্রবার দুপুরে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ভূমি অফিসের অভিযুক্ত এই দুই কর্মকর্তা সেবাগ্রহীতাদের দীর্ঘদিন ধরে নানাভাবে হয়রানি করে আসছেন। টাকা ছাড়া তারা কোনো কাজই করতেন না। সাম্প্রতিক সময়ে তাদের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগ ওঠে। ঘুস নেওয়ার অভিযোগটি কিছু গণমাধ্যমে প্রচার হবার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)

গত ৭ মে এই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন এবং এ বিষয়ে বিধি মোতাবেক কারণ দর্শানোর নির্দেশ দেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, ঘুস নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বুধবার মুন্সীরহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী মো. ইউসুফ ও অফিস সহকারী মো. মনিরুজ্জামানকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা-২০১৮ অনুযায়ী কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। দুজনকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা করার ব্যবস্থা নেওয়া হয়। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জামাল হোসেন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে এবং তাদের অফিসে আরও কেউ এমন অনিয়মে জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিবাহবিচ্ছেদের পর যেভাবে শাহিদকে বড় করে তোলেন নীলিমা আজিম ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত পরিকল্পিতভাবে মুসলিম ভোট সরিয়ে কি বিজেপিকে জেতানো হলো? ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো মনে করেন মার্কিনিরা কে-পপের পথেই এবার কে-বিউটি চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ চীনা প্রেসিডেন্টের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ আইসিসির সুখবর পেলেন সৈকত ভারতে শেয়ারবাজার ও রুপির বড় পতন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে যা জানা গেল টিএসসিতে মিছিল থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুইজন রিমান্ডে বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ‘অতিভারি’ বৃষ্টির আভাস হরমুজ প্রণালিতে নতুন নিয়ম চালু করল ইরান সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন