ভারত থেকে এলো ৫৯৩ টন কাঁচামরিচ – ইউ এস বাংলা নিউজ




ভারত থেকে এলো ৫৯৩ টন কাঁচামরিচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ October, ২০২৪ |
যশোরের বেনাপোল বন্দর দিয়ে গত দুদিনে ভারত থেকে ৫৯৩ টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল পর্যন্ত ভারত থেকে এসেছে ১০ টন ৯৫৬ কেজি কাঁচামরিচ। গতকাল এসেছে ৫৮১ টন ৯৭০ কেজি। এ নিয়ে গত দুদিনে ৫৯৩ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। বেনাপোল দিয়ে কাঁচামরিচ আমদানি হওয়ায় বন্দরের বিভিন্ন মহলে দেখা দিয়েছে স্বস্তির নিঃশ্বাস। বেশ কিছুদিন ধরেই দেশে কাঁচামরিচের দাম আকাশছোঁয়া। তাই চাহিদা অনুযায়ী জোগান ঠিক রাখতে মরিচ আমদানি করা হচ্ছে। সাধারণ মানুষের আশা, আমদানির ফলে এবার মরিচের দাম কমবে। বর্তমানে বাজারে ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। দেশে অস্থিতিশীল বাজার যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সে মুহূর্তে মরিচের আমদানি করা হয়েছে। ভারতে দুর্গাপূজার

কারণে বেনাপোল বন্দর বন্ধ ছিল গত পাঁচ দিন। সোমবার বন্দর খুলে যাওয়ায় একদিনেই ভারত থেকে এসেছে ৫৮২ টন মরিচ। গতকালই ৫০টি ট্রাকে আসা মরিচবোঝাই ট্রাকগুলো খালাস করে নিয়ে গেছে আমদানিকারকরা। বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, দেশের ২৮ আমদানিকারক সোমবার দুই কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করেন। প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা। বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত তিনটি ভারতীয় গাড়িতে প্রায় ১১ টন কাঁচামরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। শুল্ক কর পরিশোধ করে সন্ধ্যার আগেই মরিচবোঝাই গাড়ি বন্দর এলাকা ত্যাগ করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দারিদ্র্যসীমার ওপরে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ: আয় কম, নিত্যপণ্যের দাম বেশি, খাদ্য-চিকিৎসা-শিক্ষায় কাটছাঁট জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের শোচনীয় হার সজীব ওয়াজেদ জয়: দেশে হাজারো শিশুর মৃত্যু ঘটিয়ে পুরস্কার বাগিয়ে নিলেন ইউনূস অ্যাডভোকেট পাপিয়া: মমতা-রাহুল কিংবা মোদি সবাই শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে একমত ওবায়দুল কাদের: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে মরিয়া হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি নকল টিভিসহ বিভিন্ন ধান্দায় কোটি কোটি টাকা হাতিয়ে পলাতক গুপ্ত সংগঠন শিবির নেতা এক যুগ পর গ্রেপ্তার ব্যবসা বন্ধ থাকা ডিএসই তালিকাভুক্ত ৩৭ কোম্পানির শেয়ারের দর বাড়ছে হু হু করে: কারসাজির আশঙ্কা ৭ মাসে আমদানিতে বাড়তি ব্যয় ৪.১২ বিলিয়ন ডলার: চাপ সামলাতে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের সহায়তা চাইল বাংলাদেশ আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু জিম্বাবুয়ের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা