বিয়ের গেটে টাকা কম দেওয়ায় দুপক্ষে সংঘর্ষ, আহত ২৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪
     ৫:০৬ পূর্বাহ্ণ

বিয়ের গেটে টাকা কম দেওয়ায় দুপক্ষে সংঘর্ষ, আহত ২৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪ | ৫:০৬ 134 ভিউ
ভোলার চরফ্যাশনে কনের বাড়িতে বিয়ের গেটে টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বরসহ উভয়পক্ষের প্রায় ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া কনেপক্ষের বিরুদ্ধে বরপক্ষের স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। রোববার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার চর-মানিকা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে নুরে আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, এক মাস আগে দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ভূঁইয়ার হালট এলাকার নুরে আলমের মেয়ে লিমা বেগমের সঙ্গে জাহানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নাসির উদ্দিনের ছেলে মনির হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। হাসপাতালে চিকিৎসাধীন বর মনির হোসেন বলেন, বিয়ের প্রায় একমাস পর আনুষ্ঠানিকভাবে বউ আনতে কনের

বাড়িতে যাই। গেটে টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে শুরু হয়। আমাদের পরিবারের ১৫ জন আহত হয়েছেন। তিনি অভিযোগ করে আরও বলেন, এ সময় কনের জন্য নেওয়া স্বর্ণালংকারসহ বিয়ের যাবতীয় আসবাবপত্র ও ব্রিফকেসে থাকা সব মালামালসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায় কনেপক্ষের লোকজন। এদিকে বিয়ে বাড়ির গেটে থাকা কনের মামাতো বোন আমেনা বেগম জানান, বরযাত্রীকে স্বাগত জানাতে আমরা কয়েকজন গেটে টেবিল বসিয়ে অপেক্ষায় থাকি। দুপুর দেড়টার দিকে বরযাত্রী আসলে গেটে বর পক্ষের কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করা হয়। বরপক্ষ ৩ হাজার টাকা দিলে উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়ায়। পরে বরপক্ষের লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা

চালালে ১০ জন আহত হন। দক্ষিণ আইচার থানার ওসি এরশাদুল হক ভূইয়া বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। লিখিতভাবে কিছু পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“ড. ইউনূস উন্নয়ন করেনাই, ক্ষতি ছাড়া কোন লাভ হয় নাই; কামাইয়ের প্রচুর ক্ষতি হইছে, সংসার চলতেছে না” — জনতার ক্ষোভ গণহত্যা ১৯৭১: হরিণাগোপাল-বাগবাটী ইউনূসের অদক্ষতায় রূপপুরে ব্যয় বেড়েছে ২৬ হাজার কোটি, জনগণের ঘাড়ে বিশাল বোঝা রাজনৈতিক প্রতিহিংসায় শিক্ষার্থীদের সনদ বাতিল: ড. ইউনূসকে কঠোর বার্তা আন্তর্জাতিক সংগঠনের ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল হোসেন ৫ ডিসেম্বর ১৯৬৯: ‘পূর্ব পাকিস্তান’ নাম মুছে যেভাবে ‘বাংলাদেশ’ নাম দিলেন বঙ্গবন্ধু বাংলাদেশের রাজনৈতিক সংকট ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইইউ পার্লামেন্ট সদস্যের সাথে ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’-এর বৈঠক ‘বালের বিজয় দিবস’ মন্তব্যের জেরে ইলিয়াসকে ‘স্টুপিড’, ‘শুয়োরের বাচ্চা’, ‘বেজন্মা’ বললেন আম জনতা দলের তারেক ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল হোসেন শাসক বঙ্গবন্ধু: ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এক রাষ্ট্রনির্মাতার উপাখ্যান শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘সাংবিধানিক প্রহসন’, সংবিধানের ওপর আঘাত: ফার্স্টপোস্টের প্রতিবেদন তারেক জিয়ার হাত ধরেই বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির উত্থান: একটি অন্ধকার অধ্যায়ের বিশ্লেষণ গৃহকর্মীর পেটে বাবার ‘অবৈধ সন্তান’: ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কলঙ্কিত জন্মরহস্য ফাঁস! বিজয় দিবসের আনন্দ ম্লান করতেই কি ‘মেটিকুলাস ডিজাইন’? খালেদা জিয়ার মৃত্যুর গুঞ্জন ও ১৬ই ডিসেম্বরের নেপথ্য বিশ্লেষণ ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সঙ্গে বৈঠক: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও জাতিসংঘের প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সঙ্গে বৈঠক: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও জাতিসংঘের প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ মালাইকার বিস্ফোরক মন্তব্য ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ ২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল?