বাংলাদেশ সিরিজে কেমন করবেন কোহলি, জানালেন পাকিস্তানি ক্রিকেটার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ সিরিজে কেমন করবেন কোহলি, জানালেন পাকিস্তানি ক্রিকেটার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪ |
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের সিরিজ শুরুর আগে বাসিত আলী বলেছিলেন, শুধু বৃষ্টিই বাঁচাতে পারে বাংলাদেশকে। শেষ পর্যন্ত বাংলাদেশ দারুণ দাপটের সঙ্গে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। ভবিষ্যদ্বাণী এত বাজেভাবে ভুল প্রমাণিত হওয়ার পরও থেমে নেই বাসিত। এবার নিজের ইউটিউব চ্যানেলে দাবি করেছেন, বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে নাকি ডাবল সেঞ্চুরি করতে পারেন বিরাট কোহলি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলি বলছেন, ‘ইংল্যান্ড সিরিজে বিরাট ছিল না। সদ্য শ্রীলঙ্কাতেও (ওডিআই) ভালো পারফর্ম করতে পারেনি। তবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে বিরাটের ব্যাটে বড় সেঞ্চুরি দেখা যাবে। সেটা ১১০ কিংবা ১১৫ নয়, হয়তো ডাবল সেঞ্চুরিও দেখা যাবে।’ বাংলাদেশের বিপক্ষে ২০১৯ সালে সাদা পোশাকে সবশেষ সেঞ্চুরি

করেছিলেন কোহলি। ইডেন গার্ডেনসে দিবা-রাত্রির টেস্টে তিন অঙ্কের দেখা পেয়েছিলেন তিনি। এরপর লম্বা সময় সেঞ্চুরি-খরা চলে তার ব্যাটে। চলতি মাসেই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। টেস্ট সিরিজ সামনে রেখে লাল-বলের প্রস্তুতিতে দুলীপ ট্রফিতে খেলছেন ভারতীয় ক্রিকেটাররা। তবে সবচেয়ে সিনিয়র দুই ক্রিকেটার কোহলি ও রোহিত শর্মা সে টুর্নামেন্টে অংশ নেননি। শুধু নেট প্র্যাক্টিস করেই টাইগারদের বিপক্ষে টেস্টে মাঠে নামবেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদক বিক্রির টাকা গোণা সেই যুবদল নেতা গভীর রাতে আদম ব্যবসায়ীর স্ত্রীসহ গ্রেপ্তার ২০২৪-এ পূর্ব নির্ধারিত হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন আয়োজনে সদিচ্ছার অভাবেই হাজারো শিশুমৃত্যু! ঈদের আগে নতুন নোটের সংকট: বঙ্গবন্ধুর ছবি থাকায় বাজারে ছাড়া হচ্ছে না ১৬ হাজার কোটি টাকা, উল্টো নতুন নোট ছাপার পেছনে অপব্যয় পাকিস্তান জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা ঢাকায় জাতিসংঘের মিশন হারিয়ে মধ্যপ্রাচ্যে চাকরির জন্য পাকিস্তানের দ্বারস্থ বাংলাদেশ সশস্ত্রবাহিনী চামড়া শিল্পে বছরে ৫০ কোটি ডলারের পণ্য রপ্তানির সুযোগ হাতছাড়া বাংলাদেশের মন্ট্রিয়লে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত, গ্লোবাল অ্যালায়েন্সের অংশগ্রহণ ভয়াবহ গরমের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ হামের টিকাদানের ব্যর্থতায় হাসিনা সরকারের কোনো দায় নেই : ডা. রাকিব ‘গোলামী’ চুক্তি আর গোলামের চুক্তি পেটের দায়ে প্রতিবন্ধী নাতিকে শিকলে বেঁধে টিসিবির লাইনে নানি, অসহায়ত্বের প্রতিচ্ছবি চাকরিচ্যুতির হুমকিতে কর্মচারীরা: নেত্রকোণায় সাব রেজিস্ট্রি অফিসের চার্টারে বঙ্গবন্ধুর উক্তি, চটলেন ডেপুটি স্পিকার কামাল কায়সার ফেসবুকে কোন কনটেন্টে সবচেয়ে বেশি ভিউ আসে? নতুন ভিসি পেল ১১ বিশ্ববিদ্যালয় দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা ‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প চীন সফরে আসছেন পুতিন, শি জিনপিং যাচ্ছেন হোয়াইট হাউসে? প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল ব্রিটিশ সরকারের আরেক মন্ত্রীর পদত্যাগ, আরও সংকটে স্টারমার মাত্র ১৫ বছর বয়সেই ভারত ‘এ’ দলে ডাক পেয়েছেন সূর্যবংশী