প্রেমের বিয়ের বিপক্ষে পাকিস্তানের বেশিরভাগ মানুষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ November, ২০২৪

প্রেমের বিয়ের বিপক্ষে পাকিস্তানের বেশিরভাগ মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ November, ২০২৪ |
গানে, কবিতায় বা উপন্যাসের পাতায়ও ভালোবাসার গল্পের জয়জয়কার। তরুণরাও যেনো এসব গল্পে খুঁজে পান নিজেকে। তাইতো সকলেই স্বপ্ন দেখেন, তারও একজন ভালোবাসার মানুষ হবে। যার সঙ্গে জীবন কাটাবেন, একটি গল্প তৈরি করবেন। বর্তমানে অ্যারেঞ্জড ম্যারেজের সংখ্যা কমে এই লাভ ম্যারেজ বেড়েছে। তাইতো ধারণা করা হয়, এ যুগের তরুণ তরুণীরা প্রেমের বিয়েতেই বেশি আগ্রহী। তবে সম্প্রতি এক জরিপে দেখো গেছে, অধিকাংশ মানুষ প্রেমের বিয়ের বিপক্ষে। জরিপটি চালানো হয় পাকিস্তানে। সেখানে ৫২ শতাংশ মানুষ পছন্দের বিয়েকে একেবারেই সমর্থন করেন না বলে জানিয়েছেন। অন্যদিকে ৩৯ শতাংশ পছন্দের বিয়েকে সমর্থন করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, জরিপটি পরিচালনা করেছে গ্যালাপ পাকিস্তান নামক একটি সংস্থা। জরিপের ফলাফলে বলা

হয়, আশ্চর্যজনকভাবে পছন্দের বিয়ের সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন শহুরে জনগোষ্ঠী। জরিপ অনুযায়ী, শহুরে জনসংখ্যার ৫৮ শতাংশ পছন্দের বিয়েতে আপত্তি জানালেও গ্রামীণ জনগোষ্ঠীর বেশিরভাগ মানুষ এটি সমর্থন করেছেন। গ্রামের ৫১ শতাংশ মানুষ বলেছেন তারা লাভ ম্যারেজ পছন্দ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? চিঠির আবেগ থেকে ডিজিটাল বার্তা: আজ বিশ্ব ডাক দিবস ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই বিশৃঙ্খলা মোকাবিলায় সতর্ক পুলিশ জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ ২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি! মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও