দুই কোটি কর্মক্ষম মানুষ ভুগছেন মনোরোগে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪
     ১০:৪৩ পূর্বাহ্ণ

আরও খবর

নাইকো কেলেঙ্কারি: তারেক মামুনের কারণে টেংরাটিলায় বিলিয়ন ডলারের গ্যাস ক্ষতি

নাইকোর বিরুদ্ধে জয়: বিএনপি–জামায়াতের ঘুষের রাজনীতির আন্তর্জাতিক দণ্ড

বিক্ষোভকারীদের ওপর গুলির নির্দেশ দেননি শেখ হাসিনা’—জয়ের দাবির পক্ষে জোরালো যুক্তি বার্গম্যানের

গণভোটে সরকারি প্রচারণা ও রিট পিটিশন ১২০১/২০২৬: আইন লঙ্ঘন নাকি নজির? বিতর্কের মধ্যেই ‘হ্যাঁ’ ভোটের জয়

নারীদের ঘরের বাইরে কাজ করাকে ‘পতিতাবৃত্তি’র সাথে তুলনা করে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট

১৬ কোটি টাকা নিয়ে ভুয়া কাগজ! প্রেস সচিবের ভাইয়ের ধোঁকায় এখন নিঃস্ব ডা. শাহরিয়ার

নৌকা প্রতীক ছাড়া নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা।

দুই কোটি কর্মক্ষম মানুষ ভুগছেন মনোরোগে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪ | ১০:৪৩ 128 ভিউ
বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগে কাজ করেন ইফতেখার আহমেদ। কর্মক্ষেত্রে চাপ আর পারিবারিক দায়িত্বে দিশেহারা তিনি। তবে বহুদিন ধরে এ সমস্যায় ভুগলেও চিকিৎসকের কাছে যাননি। অবস্থার অবনতি হলে নিরুপায় হয়ে গত মঙ্গলবার যান জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। চিকিৎসকের পরামর্শে এখন স্বস্তিবোধ করছেন ইফতেখার। তিনিই নন, দেশের প্রায় ১৯ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মানসিক সমস্যায় ভুগছেন। গবেষণা বলছে, আর্থসামাজিক অবস্থা, মানসিক চাপ ও মনোসামাজিক কারণে মানসিক রোগের প্রকোপ বাড়ছে। তবে শুরুর দিকে এটিকে রোগ হিসেবে গুরুত্বও দেওয়া হয় না। এতেই বাড়তে থাকে সমস্যা। যার প্রভাব পড়ে পরিবার, সমাজ ও অর্থনীতিতে। বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্যমতে, শুধু হতাশা ও উদ্বেগের কারণে প্রতি বছর প্রায় ১২০০ কোটি

কর্মদিবস নষ্ট হয়। অন্যদিকে পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনশুমারি ও গৃহগণনার প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট জনগোষ্ঠীর প্রায় ৬২ শতাংশ কর্মক্ষম, যাদের বয়স ১৫ থেকে ৫৯ বছরের মধ্যে। সংখ্যায় যা ১০ কোটি ৫০ লাখ। সে হিসেবে প্রায় এক কোটি ৯০ লাখের বেশি মানুষ মানসিক সমস্যায় ভুগছে। এমন প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘কর্মস্থলে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেয়ার এখনই সময়’। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মসূচি নেওয়া করেছে। বিশ্বব্যাপী মানসিক রোগ সম্পর্কে ভ্রান্ত ধারণা, কুসংস্কার দূর এবং জনসচেতনতা সৃষ্টিতে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ ১৯৯২ সাল থেকে ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন শুরু করে। দিবসটি

উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, লিফলেট বিতরণ, পোস্টার ও ব্যানার প্রদর্শন এবং বিনামূল্যে মানসিক চিকিৎসাসেবা প্রদান কর্মসূটি গ্রহণ করেছে। সুষ্ঠু, সমর্থনমূলক এবং সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করতে পারলে কর্মীরা যেমন কাজের প্রতি মনোযোগী হবে, তেমনি প্রতিষ্ঠানও হবে লাভবান। যার ইতিবাচক প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতেও। কর্মক্ষেত্রে সুস্থ কর্ম পরিবেশ তৈরি, মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা, পর্যাপ্ত বিরতি ও বিশ্রাম নিশ্চিত করা, অফিস সময়ের মধ্যেই কাজ শেষ করার চর্চা, মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন এবং মেন্টাল হেলথ সাপোর্ট প্রোগ্রাম চালুর মাধ্যমে মানসিক রোগ প্রতিরোধ করা সম্ভব বলে মত দিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞরা। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, মানসিক স্বাস্থ্যকে

সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মনের যত্ন নিতে হবে। তারপরও কারও মধ্যে মানসিক রোগ বা সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে। দেশের মানসিক স্বাস্থ্যের পরিস্থিতি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) যৌথ গবেষণায় দেখা যায়, দেশে প্রাপ্ত বয়স্কদের মধ্যে ১৮ দশমিক ৭ শতাংশ মানসিক রোগাক্রান্ত। এর মধ্যে উদ্বেগ আধিক্যে ৪ দশমিক ৭ শতাংশ, বিষণ্ণতায় ৬ দশমিক ৭ শতাংশ, সোমাটিক সিমটিম ডিজঅর্ডার ২ দশমিক ৩ শতাংশ, অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার দশমিক সাত শতাংশ, বাইপোলার ডিজঅর্ডার দশমিক পাঁচ শতাংশ এবং সিজোফ্রেনিয়া দশমিক এক শতাংশ। মাদকাসক্তে শিশু-কিশোরদের মধ্যে মানসিক রোগের অবস্থা বিশ্লেষণ করে দেখা যায়, ১২ দশমিক ৬ শতাংশ মানসিক রোগাক্রান্ত। জাতীয় মানসিক

স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য: দেশে প্রতি দুই লাখ মানুষের জন্য মনোরোগ বিশেষজ্ঞ আছেন মাত্র ৩৫০ জন। সেন হিসেবে প্রতি ৬ লাখ মানুষের জন্য একজন। সাইকোলজিস্ট আছে মাত্র ৫৬৫ জন। সাইকিয়াট্রিক সোস্যাল ওয়ার্কার ৭ জন এবং ৩২৪ জন অকুপেশনাল থেরাপিস্ট। সীমিত এই জনবলের মধ্যেও মানসিক স্বাস্থ্য বিষয়ে সেবা ও জনসচেতনতার লক্ষ্যে দেশের ২১ হাজার ২৬৭ জন চিকিৎসককে মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়াও ৯ হাজার ৪০০ স্বাস্থ্যকর্মী, সরকারি হাসপাতালের ৭০০ নার্স, অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত ২৮ হাজার নার্স এবং ১৭২ জন ইমামকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর বাইরে ৬০ জন চিকিৎসক, ১৬৮ জন স্বাস্থ্যকর্মী এবং ৭২ জন এনজিও কর্মীকে দুর্যোগ-পরবর্তী মানসিক স্বাস্থ্যবিষয়ক

প্রশিক্ষণ দেওয়া হয়। সেবার প্রাপ্যতা: মানসিক রোগীদের চিকিৎসায় রাজধানী ঢাকায় ৪০০ শয্যার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং পাবনায় ৫০০ শয্যার মানসিক হাসপাতাল রয়েছে। এ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৪০ শয্যার একটি পরিপূর্ণ বিভাগ রয়েছে। এর বাইরে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে আনুমানিক ১৫০ শয্যার মানসিক স্বাস্থ্যবিষয়ক অন্তঃবিভাগ, সিএমএইচের মনোবিদ্যা বিভাগে ২০ শয্যা এবং চারটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আছে ১৯৯টি শয্যা। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাসিরউল্লাহ সাইকোথেরাপি ইউনিটসহ দেশের ৩৫টি শিশু বিকাশ কেন্দ্রে মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রোগীর সেবায় এডাল্ট সাইকিয়াট্রিক বিভাগে শয্যা রয়েছে ৫০টি। জেরিয়াট্রিক অ্যান্ড অরগানিক সাইকিয়াট্রি বিভাগে ৪৫টি, চাইল্ড, অ্যাডোলেসেন্ট অ্যান্ড ফ্যামিলি

সাইকিয়াট্রি বিভাগে ৩৪টি, কমিউনিটি অ্যান্ড সোসাল সাইকিয়াট্রি বিভাগে ৩৯টি, সাইকোথেরাপি অ্যান্ড ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে ৪০টি, এডিকশন সাইকিয়াট্রি বিভাগে ২৫টি, ফরেনসিক সাইকিয়াট্রি বিভাগে ২২টি, স্পেশাল ইউনিট (ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিদের এবং হতাহত ব্যক্তির পরিবারের জন্য) ২০টি এবং কেবিন রয়েছে ২৫টি। সেবা গ্রহণ: চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জরুরি বিভাগে সেবা নিয়েছে ৬ হাজার ১৯৬ জন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৩৩৩ জন এবং বহির্বিভাগে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৬৪ হাজার ২১৫ জন। এই বিপুল জনগোষ্ঠীর সেবা দিয়েছেন ১৪১ জন চিকিৎসক, ১৫৮ জন নার্স এবং ২৪৬ জন কর্মকর্তা-কর্মচারী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাইকো কেলেঙ্কারি: তারেক মামুনের কারণে টেংরাটিলায় বিলিয়ন ডলারের গ্যাস ক্ষতি নাইকোর বিরুদ্ধে জয়: বিএনপি–জামায়াতের ঘুষের রাজনীতির আন্তর্জাতিক দণ্ড বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা, ২০২৫ সালে উর্ধ্বমুখী সংকট, ভাষার মাস ফেব্রুয়ারি বিক্ষোভকারীদের ওপর গুলির নির্দেশ দেননি শেখ হাসিনা’—জয়ের দাবির পক্ষে জোরালো যুক্তি বার্গম্যানের চট্টগ্রাম বন্দর কার জন্য? এনসিটি ইস্যুতে জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত ও রাষ্ট্রীয় দায় গণভোটে সরকারি প্রচারণা ও রিট পিটিশন ১২০১/২০২৬: আইন লঙ্ঘন নাকি নজির? বিতর্কের মধ্যেই ‘হ্যাঁ’ ভোটের জয় ভোটের অধিকার যদি থাকবেই, তবে পছন্দমতো দিতে পারি না কেন? বিনা চিকিৎসায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ.লীগ নেতা আব্দুর রহমান মিয়া’র মৃত্যু নারীদের ঘরের বাইরে কাজ করাকে ‘পতিতাবৃত্তি’র সাথে তুলনা করে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট ওষুধ ছাড়া গ্যাস্ট্রিকের সমাধান কী যৌন নিপীড়ক এপস্টেইনের নতুন নথি প্রকাশ, আবার এল ট্রাম্প, গেটস, মাস্কদের নাম ভ্রমণে কঠোর নীতিমালা, পর্যটন শিল্পে ধসের শঙ্কায় আমেরিকা আইস সংস্কার ইস্যুতে সরকার শাটডাউনের হুমকি ডেমোক্র্যাটদের ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে নভেম্বরে আমেরিকার বাণিজ্য ঘাটতি বেড়ে ৫৬.৮ বিলিয়ন ডলার ১৬ কোটি টাকা নিয়ে ভুয়া কাগজ! প্রেস সচিবের ভাইয়ের ধোঁকায় এখন নিঃস্ব ডা. শাহরিয়ার তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ৪২ জনের প্রাণহানি : ঠান্ডায় নিউইয়র্কে ১০ জনের মৃত্যু নৌকা প্রতীক ছাড়া নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা। ‘দায়মুক্তি’ শীর্ষক নাইকোকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন শেখ হাসিনা, ক্ষতিপূরণ মিললো ৪২ মিলিয়ন ডলার