আপাতত আমি কোনো সিনেমাতেই অভিনয় করছি না: কেয়া পায়েল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ September, ২০২৪

আপাতত আমি কোনো সিনেমাতেই অভিনয় করছি না: কেয়া পায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ September, ২০২৪ |
কেয়া পায়েল। অভিনেত্রী ও মডেল। দীপ্ত টিভিতে প্রচার শুরু হয়েছে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক ‘শিউলি মালা’। এ ছাড়া বেশ কিছু নাটকে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন তিনি। গোলাম সোহরাব দোদুল পরিচালিত প্রচার চলতি এ নাটক, সময়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় এ অভিনেত্রীর সঙ্গে। বলেছিলেন, ধারাবাহিকে কাজ কম করছেন। কোন ভাবনা থেকে এ নাটকে অভিনয়ে আগ্রহী হলেন? ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিকে কম অভিনয় করেছি। চেষ্টা করেছি, আগের তুলনায় কাজ কমিয়ে দিয়ে আরও ভালো কিছু করার। এখনও চেষ্টা চলছে। আমার কাজের ফর্দ ঘাঁটলেই এর প্রমাণ মিলবে। দুই বছর আগে এ নাটকে অভিনয় করেছিলাম। পারিবারিক গল্পের এ নাটকটি পছন্দ

হয়েছে। খলিল জিবরান দারুণ লিখেছেন। গোলাম সোহরাব দোদুল একজন গুণী নির্মাতা। গল্প ও চরিত্রই আমাকে নাটকের কাজে আগ্রহী করে তুলেছে। বেশ ভালো অভিজ্ঞতা নিয়ে কাজটি করেছি। নাটকের গল্প কী নিয়ে? শিউলি আর মালা। দুই বোনের জীবনসংগ্রামের গল্প উঠে এসেছে ধারাবাহিকটিতে। মফস্বল শহরে তাদের জন্ম ও বেড়ে ওঠা। বাবা তমিজউদ্দিনকে সবাই চেনে একজন গুণী শিল্পী হিসেবে। এক বছর হলো প্যারালাইজড হয়ে ঘরে পড়ে আছেন। শিউলি মাস্টার্স শেষ করতে পারেনি, তার আগেই সংসার চালাতে নেমে গেছে টিউশনিতে। তবে মালা যথেষ্ট মেধাবী হওয়ায় সে একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় মেধাবৃত্তি নিয়ে। টানাপোড়েনের সংসারের গল্প নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিকটি। এখানে আমি অভিনয় করেছি মালা চরিত্রে।

আর শিউলি চরিত্রে রয়েছেন মৌসুমী হামিদ। সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে আপনার অভিনীত নাটক ‘ইচ্ছে পূরণ’। দর্শকের প্রতিক্রিয়া জানার সুযোগ হয়েছে? বেশ ভালো। অনেকেই কাজটি দেখে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। নাটকটিতে আনন্দের বিপরীতে একটা দারুণ বার্তাও রয়েছে। যে জন্য নাটকটি দর্শক পছন্দ করছেন। মজুমদার শিমুলের পরিচালনায় এতে আমার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। নতুন একটি সিনেমায় অভিনয়ে কথা শুনেছিলাম... আওয়ামী লীগ সরকারের পতনের পর পরই জয় সরকার ‘আয়নাঘর’ নামে একটি ছবির ঘোষণা দিয়েছেন। এ সিনেমায় অভিনয় করতে যাচ্ছি–এ ধরণের ঘোষণা আমি কোথাও দিইনি। শুধু এ সিনেমাটি নয়, আপাতত আমি কোনো সিনেমাতেই অভিনয় করছি না। এখন ভালো ভালো গল্পের নাটক নির্মিত হচ্ছে। যেখানে অভিনয়ের

অনেক সুযোগ আছে। নাটক নিয়েই ব্যস্ত থাকতে চাই। ওটিটিতে কাজের আগ্রহ কেমন? অবশ্যই আছে। এখন তো অলনাইন প্ল্যাটফর্মের কাজ দর্শক পছন্দ করছেন। তরুণ-প্রবীণ নির্মাতারা এখানে কাজ করছেন। ভক্তদের জন্য সুখবর আছে। সম্প্রতি ওটিটিতে কাজ করেছি। এ বছরই দর্শক আমাকে ওটিটিতে পাবেন। কাজের বিষয়ে বিস্তারিত বলতে চাই না। আমি চাই দর্শক পর্দায় কাজটি দেখবেন। আমি ওটিটিতে কাজ করছি কিনা এটি নিয়ে অনেকেরই আগ্রহ ছিল। অবশেষে দর্শকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নিজের অভিনয় নিয়ে উপলব্ধি কী ছয় বছরের ক্যারিয়ার। সব সময় দর্শকের পছন্দ-অপছন্দের কথা মাথায় রেখেই অভিনয় করছি। কতটুকু পেরেছি, দর্শকই ভালো বলতে পারবেন। কোনো চ্যালেঞ্জিং মনে হলেও অভিনয় থেকে পিছিয়ে আসিনি। আমি মনে

করি, অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে ভাঙতে পারলেই প্রকৃত শিল্পী হয়ে ওঠা যায়। যে জন্য প্রতিটি কাজেই চ্যালেঞ্জ নিয়ে করার চেষ্টা করি। কাজের মধ্য দিয়ে প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ” ‘ব্লাডমানি’ দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশির জীবন রক্ষা করেছিল শেখ হাসিনার সরকার, অথচ অলক্ষ্যে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সরকারি জমি দখল করে জামায়াত আমির বললেন, “এখন আমাদের সময়” ‘জুলাইবিরোধী’ ভূমিকায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পর্তুগাল দলে রোনালদোর ফেরা অনিশ্চিত, জানালেন বোন বিশ্বকাপের প্রস্তুতি: ত্রিদেশীয় সিরিজ দিয়ে মাঠে ফিরছে বাংলাদেশ শ্রীলঙ্কার তৎপরতায় সৌদিতে নবী অবমাননায় লংকান যুবকের মৃত্যুদণ্ড রদ, অথচ বাংলাদেশি প্রেমিক যুগলের মৃত্যুদণ্ডে বেখবর মিশন ও দুই মন্ত্রণালয় সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি, রেমিট্যান্স প্রবাহে নতুন শঙ্কা জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা একটির খরচে ৫টি নির্মাণের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল: ৩য় এলএনজি টার্মিনালে ব্যয় বৃদ্ধি ৩৫-৩৭ শতাংশ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা কাজ নাই, তাই বেতনও নাই: ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী: সহিংসতা ছড়িয়ে ‘বাংলাদেশ মডেলে’ সরকারের পতন ঘটাতে চাইছে কংগ্রেস দেশের সব হাসপাতাল-মেডিকেল কলেজে তিনটি নির্দিষ্ট বই রাখা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী: বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আদর্শিক দৃঢ়তা আর কৃষিতে যাঁর অনন্য অবদান জবিতে মন্দিরের পাশে ‘গরু ভোজ’ বিতর্ক: ওপরে ওপরে সম্প্রীতির বাণী, নেপথ্যে ছাত্রশক্তি নেতার সংশ্লিষ্টতা ডব্লিউএফপির প্রতিবেদন: দেশে খাদ্য সংকটে প্রায় ২ কোটি মানুষ, খাবার থাকলেও ক্রয়ের সামর্থ্য নেই আরও ৪.৫ বিলিয়ন ডলার ঋণ চায় বৈদেশিক ঋণের ভারে জর্জরিত বাংলাদেশ ৪ রানে হেরে ত্রিদেশীয় সিরিজে রানার্সআপ বাংলাদেশ বিশ্বে আগামী ১৫ বছরে ৮০ কোটি কর্মসংস্থান ঘাটতির শঙ্কা