অ্যানিম্যাল মুক্তির পর টানা তিন দিন কেঁদেছি: তৃপ্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪

অ্যানিম্যাল মুক্তির পর টানা তিন দিন কেঁদেছি: তৃপ্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪ |
‘অ্যানিম্যাল’ ছবির হিংস্রতা হইচই ফেলেছে। কাঠগড়ায় তোলা হয়েছে ছবির নায়ক রণবীর কাপুর, খলনায়ক ববি দেওল থেকে পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গাকে। ছবির হিংস্রতা ছাড়াও আরও একটি বিষয় নিয়ে সমালোচনা হয়েছে। নায়ক রণবীর কাপুরের সঙ্গে তৃপ্তি দিমরির ঘনিষ্ঠ দৃশ্য। তৃপ্তি জানিয়েছেন, ‘অ্যানিম্যাল’ ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় মাত্র চারজন সেটে উপস্থিত ছিলেন। তারা ক্রমাগত সাহস জুগিয়েছেন তাকে। ছবি মুক্তির পর রণবীরের সঙ্গে তার শয্যা দৃশ নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। তীব্র সমালোচনার মুখে পড়ে রীতিমতো কান্নাকাটি করেন অভিনেত্রী! আসলে এই সিনেমা মুক্তির পরে রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন তৃপ্তি। তবে সাফল্য সামলানো যে সহজ নয় তা ভালোই টের পেয়েছিলেন তৃপ্তি। ক্রমাগত সমালোচনায় ভেঙে

পড়েন তিনি। তৃপ্তি এক সাক্ষাৎকারে বলেন, ‘অ্যানিম্যাল মুক্তির পর টানা তিন দিন কেঁদেছি। আমি মোটেও এই সবে অভ্যস্ত ছিলাম না। কখনওই ভাবিনি যে এমন সমালোচনার মুখোমুখি হতে হবে। লোকে খুবই খারাপ কথা বলতে শুরু করল। এই বিষয়ে যখন আমি আমার বোনের সঙ্গে কথা বলি, ও পরামর্শ দেয় এগুলোকে গ্রহণ করতে হবে। এ দিকে আমি সংবেদনশীল মানুষ, কারও সঙ্গে ঝগড়া হলে নিজের খোলসের ভিতর ঢুকে পড়ি। তাই আমি ভীষণ আহত হয়েছিলাম। বুঝতে পারছিলাম না কী ভাবে কাজে মন দেব।’ যদিও তৃপ্তি এ-ও জানান, সকলের নজরে আসায় বেশি বেশি কাজের প্রস্তাব আসতে শুরু করেছে এবং তা তিনি উপভোগ করেছেন। পাশপাশি এ-ও জানান,

‘অ্যানিম্যাল’ এর তুলনায় ‘বুলবুল’ ছবিতে ধর্ষণের দৃশ্যে অভিনয় করাটা অনেক বেশি কঠিন ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪ সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা পে-স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি সাভারে পাঁচ হাতবোমাসহ যুবক আটক, একটি ভবন ঘিরে সিটিটিসির অভিযান ‘ওসি ফরমান আলী বলছি’, ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা তিন ধাক্কায় নাজুক এসএসসির ফল স্থানীয় সরকার নির্বাচন: বিএনপির আরেক ‘এসিড টেস্ট’ বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ ‘মুক্তিযোদ্ধা কোটা’ বদলে যাচ্ছে ‘জুলাই কোটা’-তেঃ বিমানে জুলাই যোদ্ধাদের ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা রাঙামাটিতে ডিবিসির প্রতিনিধি সৈকত রঞ্জনকে সাদা পোশাকধারী ব্যাক্তিদের তুলে নেওয়ার অভিযোগ সারাদেশে ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন রেকর্ডঃ বন্ধ ৪১ বিদ্যুতকেন্দ্র নেত্রকোণায় ৭৯ শতাংশ লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পল্লী বিদ্যুতের চিঠি — বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ জনতার হামলার ইতিহাস কি ফিরছে? ৫০ লাখ চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি: চট্টগ্রামে শিবির সাজ্জাদ গ্যাংয়ের নতুন আতঙ্ক সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ বাংলাদেশ সফরে না এসে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত দখল করা জায়গায় ইসলাম শিক্ষার নামে নির্মাণাধীন মাদরাসা তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ যেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু