বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ” – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ October, ২০২৬

আরও খবর

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক

দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ

আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রেসক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, টাকা চেয়ে বিভিন্ন মহলে চিঠি

বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাদের সিন্ডিকেটের অধীনে চলছে মেঘনায় মা ইলিশ আহরণের মহোৎসব

শিশু নিখোঁজঃ নিখোঁজের একদিন পরেই কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানের মরদেহ মিললো খালে কচুরিপানার নীচে

বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ”

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ October, ২০২৬ |
শীতের সবজি এখনো বাজারে আসেনি, অথচ রাজধানীর বাজারে প্রায় সব ধরনের সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে। পেঁপে ও মিষ্টিকুমড়া ছাড়া কোনো সবজি কেজিপ্রতি ৮০ টাকার কমে পাওয়া যাচ্ছে না। কিছু সবজির দাম কেজিতে ১০০ টাকা; আগাম শিমের দাম ১৬০ টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। বাজার করতে আসা গৃহিনী লায়লা হোসেন অনেকটা ক্ষেদোক্তি করেই বললেন, ‘আলহামদুলিল্লাহ, পেঁপে আর মিষ্টিকুমড়া অন্তত এখনো আছে ৮০ টাকার নিচে, নইলে কী খেতাম! প্রধানমন্ত্রী তারেক ভাইয়াকে ধন্যবাদ।’ এদিকে ব্রয়লার মুরগির দাম কিছুটা নেমেছে। গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা কমে এখন মুরগিটি বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকায়। ডিমের দামও সামান্য কমেছে,

তবে তা এখনো তুলনামূলক বেশি। চাল ও সয়াবিন তেলের দাম গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল ও কারওয়ান বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে। বাজারে ফুলকপি, ঝিঙা, লাউ, কচুমুখি ও পটোল—প্রতিটি সবজিই কেজিতে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন ও কাঁকরোলের দাম কেজিতে ১০০ টাকা। শীতের আগাম মুলা ও ঢ্যাঁড়সও ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগাম শিমের কেজি ১৬০ টাকা, আর টমেটোর দাম ১৮০ থেকে ২০০ টাকা। টাউন হল বাজারের সবজি বিক্রেতা রবিউল ইসলাম বলেন, শীতের সবজি বাজারে ওঠার আগে দাম সাধারণত কিছুটা বেশি থাকে। ট্রাকভাড়া বেড়ে যাওয়াও সবজির দামে প্রভাব ফেলেছে। বর্তমানে পেঁপে ও মিষ্টিকুমড়া তুলনামূলক কম দামে পাওয়া

যাচ্ছে: পেঁপে কেজিতে ৩০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকা। পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়, আর দেশি রসুন ১৪০ টাকায়। আমদানি করা রসুনের দাম আরও বেশি—কেজিতে ১৮০ টাকা। মরিচের দাম গত সপ্তাহের মতোই আছে; প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে এখন ১৭৫ থেকে ১৮০ টাকা হয়েছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে কেজিতে ৩২০ থেকে ৩৩০ টাকায়। বিক্রেতাদের ভাষ্য, গরমের তীব্রতা কিছুটা কমায় মুরগির উৎপাদন বেড়েছে। বাজারে সরবরাহ ভালো থাকায় দামও কিছুটা কমেছে। কারওয়ান বাজারের একটি দোকানের কর্মী তারেক রহমান বলেন, “এখন সরবরাহ ভালো, তাই দাম বাড়েনি।” দুই সপ্তাহ আগে ফার্মের মুরগির

ডিমের এক ডজনের দাম সর্বোচ্চ ১৬০ টাকা হয়েছিল। এখন ডজনপ্রতি ১০ থেকে ১৫ টাকা কমে তা বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। সাদা ডিমের ডজন ১৪০ টাকা। বিক্রেতারা আশা করছেন, শীতের সবজি বাজারে আসতে শুরু করলে সবজির দাম আরও কমবে। চালের বাজারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। এক থেকে দেড় সপ্তাহ আগে চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছিল; এখনো সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে। বাজারে মোটা চালের কেজি ৫৫ টাকা। মাঝারি মানের আটাশ ও পাইজাম চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকায়। সরু চালের দাম কেজিতে ৭৫ থেকে ৮০ টাকা। নাজিরশাইল চালের দাম মান অনুযায়ী কেজিতে ৮০ থেকে ৮৬ টাকা। বিক্রেতারা

জানান, এক থেকে দেড় সপ্তাহ আগে এ চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছিল এবং এখনো সেই বাড়তি দরেই বিক্রি হচ্ছে। তাঁদের মতে, জ্বালানির দাম বাড়ায় ট্রাকভাড়া বেড়েছে, যার প্রভাব পড়েছে চালের বাজারে। বোতলজাত সয়াবিন তেলের দাম অবশ্য অপরিবর্তিত রয়েছে। প্রতি লিটার তেল ২১০ টাকায় এবং দুই লিটারের বোতল ৪১০ টাকায় বিক্রি হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
test আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু জিম্বাবুয়ের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রেসক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, টাকা চেয়ে বিভিন্ন মহলে চিঠি বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাদের সিন্ডিকেটের অধীনে চলছে মেঘনায় মা ইলিশ আহরণের মহোৎসব মারমা তরুণীকে ধর্ষণ, এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার ফেনীতে অপহরণ করে ব্যবসায়ীকে রাতভর নির্যাতন, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার ১৩ ট্রাই-সিরিজের মধ্যে জয় মাত্র ১টিতে, পরিসংখ্যান যেমন বলছে টাইগারদের শিশু নিখোঁজঃ নিখোঁজের একদিন পরেই কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানের মরদেহ মিললো খালে কচুরিপানার নীচে