রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ October, ২০২৬

আরও খবর

বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে

‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০

২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ

২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা

পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?

কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন

“বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা

রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ October, ২০২৬ |
বাজারজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা নিম্নআয়ের মানুষ। একটু কম দামে চাল ও আটা কেনার আশায় খোলা বাজারে বিক্রির (ওএমএস) ট্রাক সেলে ছুটছেন তারা। তবে পর্যাপ্ত বরাদ্দের অভাব এবং সুষ্ঠু ব্যবস্থাপনার ঘাটতিতে পণ্য কিনতে এসে ক্ষোভ ও চরম বিশৃঙ্খলার মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে। গতকাল দুপুরে রংপুর নগরীর বৈরাগীপাড়া এলাকায় ওএমএসের চাল ও আটা বিক্রিকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা, হাতাহাতি ও কাড়াকাড়ির ঘটনা ঘটে। কাকডাকা ভোর থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও শেষ পর্যন্ত খালি হাতে ঘরে ফিরতে হয়েছে শত শত মানুষকে। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, ওএমএস কার্যক্রমে জনপ্রতি পাঁচ কেজি চাল ৩০ টাকা কেজি এবং পাঁচ কেজি আটা ২৪ টাকা

কেজি দরে বিক্রি করা হয়। বৃহস্পতিবার সকাল ৬টা থেকেই বৈরাগীপাড়ায় ট্রাক সেলের সামনে শত শত নারী-পুরুষ ভিড় করতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একক লাইনের পরিবর্তে তৈরি হয় একাধিক লাইন। ফলে পুরো এলাকায় তৈরি হয় চরম বিশৃঙ্খলা। ভুক্তভোগীদের অভিযোগ, ডিলাররা স্বজনপ্রীতি ও কারসাজি করে পছন্দের মানুষকে পণ্য দিয়েছেন। ভোর থেকে লাইন ধরে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে পণ্য না দিয়ে মাত্র দুই ঘণ্টার মধ্যে চাল-আটা শেষ হয়ে গেছে বলে ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে লাইনে থাকা মানুষের মধ্যে দফায় দফায় ধস্তাধস্তি ও হাতাহাতির সৃষ্টি হয়। নগরীর কামাল কাছনা এলাকার হোসনেয়ারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েও চাল-আটা পাইনি। বাসায়

রান্না বন্ধের উপক্রম। ২৪ টাকা কেজি আটা আর ৩০ টাকা কেজি চালের জন্য আমরা গরিব মানুষ লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হচ্ছি, অথচ দেখার কেউ নেই।” একই আক্ষেপের কথা জানান বৈরাগীপাড়ার বয়োবৃদ্ধ বেলাল হোসেন। সকাল ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও চাল-আটা পাননি তিনি। নুরপুর, স্টেশন ও আলমনগর থেকেও একই অভিযোগ নিয়ে বহু মানুষকে খালি হাতে ফিরতে দেখা গেছে। কারসাজির অভিযোগ অস্বীকার করে ট্রাক সেলে দায়িত্বরত ডিলারের ম্যানেজার রমজান আলী বলেন, “আমাদের দৈনিক বরাদ্দ মাত্র এক টন চাল ও এক টন আটা, যা দিয়ে সর্বোচ্চ ২০০ জনকে দেওয়া সম্ভব। কিন্তু লাইনে ৫০০ থেকে ৬০০ মানুষ ভিড় করছেন। বরাদ্দ না বাড়ালে আমাদের পক্ষে

সবাইকে দেওয়া সম্ভব নয়।” এ বিষয়ে খাদ্য বিভাগের তদারককারী কর্মকর্তা মিনহাজুল ইসলাম জানান, বাজারে নিত্যপণ্যের দাম বেশি থাকায় ওএমএস পণ্যের চাহিদা ব্যাপক বেড়েছে। তবে দৈনিক বরাদ্দ সীমিত থাকায় সবাইকে পণ্য দেওয়া যাচ্ছে না। বরাদ্দ বাড়ানো গেলে এ সংকট ও বিশৃঙ্খলা অনেকাংশে কমে আসবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে? আওয়ামী লীগের ঠেকানোর মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, দায় চাপল বিএনপির গুপ্তদের ঘাড়ে চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার রঙের কাজের বিল না দিয়ে ছাত্রলীগ নেতা বাবুকে পিটিয়ে ১০ তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে নিরলসভাবে কাজ করছে ART ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ কিশোরের ওপর মব চালিয়ে পুলিশে দিল ছাত্রদলের সন্ত্রাসীরা কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন ঐতিহাসিক প্রীতি ম্যাচে ভারতের লড়াই, তবে ৪-০ গোলের বড় জয় ব্রাজিলের ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে