জুলাইতে আন্দোলন করে কোটা সংস্কারের পর পিছিয়ে পড়ছেন বাংলাদেশের নারীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ October, ২০২৬

আরও খবর

বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে

‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০

২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ

২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা

পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?

কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন

“বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা

জুলাইতে আন্দোলন করে কোটা সংস্কারের পর পিছিয়ে পড়ছেন বাংলাদেশের নারীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ October, ২০২৬ |
সরকারি চাকরিতে কোটা সংস্কারের পর মেধাভিত্তিক নিয়োগের পরিধি বেড়েছে। তবে এর সঙ্গে সরকারি চাকরিতে নারীদের প্রতিনিধিত্ব কমে যাওয়ার প্রবণতাও দেখা যাচ্ছে। ২০২৪ সালের সংস্কারের পর সরকারি চাকরির ৯৩ শতাংশ পদ মেধার ভিত্তিতে এবং ৭ শতাংশ বিভিন্ন বিশেষ কোটায় পূরণের বিধান করা হয়। এ ব্যবস্থায় নারীদের জন্য আলাদা কোনো কোটা রাখা হয়নি। সাম্প্রতিক বিসিএস নিয়োগের তথ্যেও নারীদের অংশগ্রহণ কমার চিত্র পাওয়া যাচ্ছে। আগের বিভিন্ন বিসিএসে নারী প্রার্থীদের নিয়োগের হার তুলনামূলক বেশি থাকলেও সাম্প্রতিক নিয়োগে তা প্রায় এক-পঞ্চমাংশের কাছাকাছি নেমে এসেছে। সরকারি চাকরিতে বর্তমানে নারীর সামগ্রিক অংশ প্রায় ২৯ শতাংশ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী সরকারি কর্মকর্তা বলেন, ‘মেধাভিত্তিক নিয়োগ অবশ্যই প্রয়োজন। কিন্তু নারী ও পুরুষের

প্রতিযোগিতার পেছনের সামাজিক বাস্তবতা এক নয়। পরিবারের দায়িত্ব, নিরাপদ যাতায়াত, প্রস্তুতির সুযোগ ও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক নারী শুরু থেকেই পিছিয়ে থাকেন।’ নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসির একজন কর্মকর্তা বলেন, ‘এক-দুটি পরীক্ষার ফল দিয়ে প্রবণতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। কয়েকটি বিসিএস ও অন্যান্য নিয়োগের তথ্য বিশ্লেষণ করলে বিষয়টি স্পষ্ট হবে।’ সংশ্লিষ্টদের মতে, নারী কোটা পুনর্বহাল করা হবে কি না, সেটি নীতিগত সিদ্ধান্ত। তবে কোটা সংস্কারের প্রভাব মূল্যায়নে নারী-পুরুষের নিয়োগের হার, আবেদনকারী ও উত্তীর্ণের অনুপাত এবং অঞ্চলভিত্তিক ফলাফল প্রকাশ করে বিশ্লেষণ করা প্রয়োজন। একই সঙ্গে নারীদের প্রতিযোগিতায় সমান সুযোগ নিশ্চিত করতে প্রস্তুতি, নিরাপত্তা ও কর্মপরিবেশে সহায়ক ব্যবস্থা জোরদার করা জরুরি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে? আওয়ামী লীগের ঠেকানোর মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, দায় চাপল বিএনপির গুপ্তদের ঘাড়ে চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার রঙের কাজের বিল না দিয়ে ছাত্রলীগ নেতা বাবুকে পিটিয়ে ১০ তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে নিরলসভাবে কাজ করছে ART ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ কিশোরের ওপর মব চালিয়ে পুলিশে দিল ছাত্রদলের সন্ত্রাসীরা কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন ঐতিহাসিক প্রীতি ম্যাচে ভারতের লড়াই, তবে ৪-০ গোলের বড় জয় ব্রাজিলের ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে